1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
নির্বাচনে কোনো দলের জন্য বাড়তি সুযোগ নেই: প্রেস সচিব - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন

শিরোনাম
নির্বাচনের দিনে বাস চলবে, তবে সার্ভিস সীমিত থাকতে পারে নির্বাচন ঘিরে আজ থেকে সাতদিন মাঠে থাকবে সেনাসহ আইনশৃঙ্খলা বাহিনী মালয়েশিয়া থেকে বাংলাদেশিসহ ১৩৫ অভিবাসী বন্দিকে নিজ নিজ দেশে ফেরত ভাষা ও আত্মত্যাগের স্মৃতি বয়ে নিয়ে শুরু বাঙালির ফেব্রুয়ারি মাস সারা দেশে যৌথবাহিনীর সপ্তাহব্যাপী অভিযানে গ্রেপ্তার পাঁচ শতাধিক ব্যক্তি আজ থেকে শুরু নির্বাচনী প্রচার, দলগুলোর কোথায় কখন কর্মসূচি জুলাই গণঅভ্যুত্থান মামলা: জয় ও পলকের বিচার শুরু হাইকোর্টে খারিজ রিট, কুমিল্লা–৪ আসনে প্রার্থী হতে পারলেন না হাসনাতের প্রতিদ্বন্দ্বী আপিল শুনানির প্রথম ঘণ্টায় পাঁচ প্রার্থীর মনোনয়ন চূড়ান্তভাবে বাতিল স্কাইডাইভিংয়ে একসঙ্গে ৫৪ পতাকা উড়িয়ে গিনেস রেকর্ড গড়ল বাংলাদেশ

নির্বাচনে কোনো দলের জন্য বাড়তি সুযোগ নেই: প্রেস সচিব

  • সর্বশেষ আপডেট: রবিবার, ১১ জানুয়ারী, ২০২৬
  • ৯৬ বার পঠিত
প্রেস সচিব

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে অন্তর্বর্তী সরকার কোনো রাজনৈতিক দলকে অতিরিক্ত বা বিশেষ সুবিধা দিচ্ছে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

রোববার (১১ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

প্রেস সচিব জানান, ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রধান নির্বাচন পর্যবেক্ষকের সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ওই বৈঠকে ইইউ জানায়, আসন্ন জাতীয় নির্বাচনে তারা একটি বড় পর্যবেক্ষক দল পাঠাবে। শফিকুল আলম বলেন, অতীতে ইইউ বাংলাদেশে কোনো নির্বাচন পর্যবেক্ষক পাঠায়নি, কারণ তাদের মতে আগের তিনটি নির্বাচন গ্রহণযোগ্য ছিল না।

তিনি আরও বলেন, নির্বাচনের পরিবেশ নিয়ে সরকার আশাবাদী। বর্তমানে একটি কার্যকর ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ বিদ্যমান রয়েছে এবং সরকার কোনো দলকে বাড়তি সুবিধা দিচ্ছে না।

নির্বাচনের চ্যালেঞ্জ প্রসঙ্গে শফিকুল আলম বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। তিনি আশঙ্কা প্রকাশ করেন, পতিত সরকারের সঙ্গে সংশ্লিষ্ট কিছু ব্যক্তি নির্বাচনকে প্রভাবিত করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভুয়া তথ্য বা মিসইনফরমেশন ছড়াতে পারে। তবে তিনি আশ্বস্ত করেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ বিষয়ে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।

প্রেস সচিব বলেন, সরকার ও নির্বাচন কমিশন (ইসি) উভয়ই মনে করে, নির্বাচনের আগের আইনশৃঙ্খলা পরিস্থিতি মোটের ওপর সন্তোষজনক। তিনি স্বীকার করেন, দেশের প্রেক্ষাপটে মাঝে মধ্যে বিচ্ছিন্ন হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে। তবে সরকার প্রতিটি ঘটনাই গুরুত্বসহকারে পর্যবেক্ষণ করছে এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হচ্ছে।

প্রধান উপদেষ্টার সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে গণভোট প্রসঙ্গেও আলোচনা হয়েছে জানিয়ে শফিকুল আলম বলেন, প্রয়োজনে অন্তর্বর্তী সরকার ‘হ্যাঁ’ ভোট চাওয়ার সিদ্ধান্ত নিতে পারে। এ সময় প্রধান উপদেষ্টা ইইউ প্রতিনিধিদের জানান, নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্ট সব পক্ষ নির্বাচন আয়োজনের জন্য প্রস্তুত রয়েছে। নির্বাচন যেন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য হয়—সে লক্ষ্যেই সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

ব্রিফিংয়ে সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ বলেন, নরসিংদীতে মনি চক্রবর্তী হত্যাকাণ্ডটি মূলত পারিবারিক কলহের জেরে সংঘটিত হলেও একে সাম্প্রদায়িক হামলা হিসেবে উপস্থাপনের অপচেষ্টা চলছে। তিনি জানান, এ ঘটনায় যাচাই-বাছাই ছাড়াই কিছু বিশিষ্ট ব্যক্তির বিবৃতি বিভ্রান্তি সৃষ্টি করছে। ভবিষ্যতে এ ধরনের মন্তব্য দেওয়ার আগে তথ্য যাচাইয়ের আহ্বান জানান তিনি।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..