1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
নির্বাচনে নিরাপত্তায় পুলিশের জন্য আসছে ৪০ হাজার বডি ক্যামেরা - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:১০ অপরাহ্ন

নির্বাচনে নিরাপত্তায় পুলিশের জন্য আসছে ৪০ হাজার বডি ক্যামেরা

  • সর্বশেষ আপডেট: রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ১৯৮ বার পঠিত
নির্বাচনে নিরাপত্তায় পুলিশের জন্য আসছে ৪০ হাজার বডি ক্যামেরা

নির্বাচনে নিরাপত্তায় ৪০ হাজার বডিক্যাম এবং নতুন অ্যাপ!
অনলাইন ডেস্ক

আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য সাধারণ নির্বাচনে ভোটকেন্দ্রে নিরাপত্তা জোরদার করতে অন্তর্বর্তী সরকার পুলিশের জন্য কমপক্ষে ৪০ হাজার বডি-ওয়্যার ক্যামেরা সংগ্রহের পরিকল্পনা গ্রহণ করেছে।

রোববার (১০ আগস্ট) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত শনিবার (০৯ আগস্ট) ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এক উচ্চপর্যায়ের সভায় এ ব্যাপারে আলোচনা হয়।

সভায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ তৈয়ব আহমেদ বলেন, ৪০ হাজার বডিক্যামের ক্রয়ের প্রক্রিয়া প্রায় সম্পন্ন। তিনি জানান, এই ডিভাইসগুলো হাজার হাজার ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরাপত্তা জোরদার করবে।

তিনি আরও বলেন, অক্টোবরের মধ্যেই বডিক্যামগুলো সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে, যাতে পুলিশ সদস্যরা এআই-ক্ষমতাসম্পন্ন ডিভাইসের ব্যবহার ও বৈশিষ্ট্য সম্পর্কে পর্যাপ্ত প্রশিক্ষণ গ্রহণ করতে পারেন।

অতীতে বাংলাদেশ কর্তৃপক্ষ জার্মানি, চীন ও থাইল্যান্ডের তিনটি কোম্পানির সঙ্গে সরবরাহ নিয়ে যোগাযোগ করেছে। নির্বাচনকালীন সময়ে পুলিশ অফিসার ও কনস্টেবলরা এই বডিক্যামগুলো বুকে ধারণ করবেন।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস কর্মকর্তাদের দ্রুত বডিক্যাম কেনা এবং পুলিশের যথাযথ প্রশিক্ষণ নিশ্চিত করার নির্দেশ প্রদান করেন।

তিনি বলেন, নির্বাচনের প্রতিটি কেন্দ্রেই নিরাপত্তা নিশ্চিত করাই অগ্রাধিকার, খরচ যাই হোক না কেন। লক্ষ্য হচ্ছে দেশের ইতিহাসে সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করা।

এছাড়া বৈঠকে প্রধান উপদেষ্টার টেলিযোগাযোগ ও তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী জানান, আসন্ন ভোটের জন্য একটি নির্বাচনী অ্যাপ চালু করার পরিকল্পনা রয়েছে।

এই অ্যাপ ভোটের বিস্তারিত তথ্য, প্রার্থীর বিবরণ, ভোটকেন্দ্রের হালনাগাদ ও অভিযোগ দাখিলের সুযোগ প্রদান করবে। প্রধান উপদেষ্টা দ্রুত অ্যাপটি চালু করার এবং ১০ কোটিরও বেশি ভোটারের জন্য ব্যবহারবান্ধব করার নির্দেশ দেন।

সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকস চৌধুরী ও ফয়েজ তৈয়ব আহমেদ উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..