1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
জুলাই শহীদদের জন্য আবাসন: সমন্বয় করে প্রকল্প এগিয়ে নেবে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন

জুলাই শহীদদের জন্য আবাসন: সমন্বয় করে প্রকল্প এগিয়ে নেবে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়

  • সর্বশেষ আপডেট: রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ১৯৯ বার পঠিত
মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়

ঢাকায় কেন শুধু ফ্ল্যাট? শহীদ পরিবারের প্রশ্ন এখন জোরালো!
অনলাইন ডেস্ক

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারগুলোর স্থায়ী বসবাসের জন্য প্রস্তাবিত ফ্ল্যাট প্রকল্প অনুমোদন পায়নি একনেক সভায়। খরচ ও বাস্তবতা মূল্যায়নের নির্দেশনা দেওয়া হয়েছে। এই তথ্য জানান পরিকল্পনা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ। তিনি বলেন, এখন থেকে প্রকল্পটি এগিয়ে নেবে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মোট ৮ হাজার ১৪৯ কোটি টাকার ১২টি প্রকল্প অনুমোদিত হয়।

রোববার (২৭ জুলাই) সকালে এনইসি মিলনায়তনে চলতি অর্থবছরের প্রথম একনেক সভায় এসব প্রকল্প নিয়ে বিশদ আলোচনা হয়।

সভায়, ‘৩৬ জুলাই আবাসিক ফ্ল্যাট নির্মাণ’ প্রকল্পটি উত্থাপন করে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ। তবে একনেক সভায় এর প্রয়োজনীয়তা স্বীকার করা হলেও অনুমোদন মেলেনি। সভায় প্রশ্ন তোলা হয়— কেবল ঢাকায় কেন এমন প্রকল্প হবে? সারাদেশেই তো জুলাই আন্দোলনের যোদ্ধা ও তাদের পরিবার রয়েছে। অনেক পরিবার ঢাকায় স্থায়ী হতে চায় না।

পরিকল্পনা উপদেষ্টা জানান, প্রাক্কলিত ব্যয় আরও যৌক্তিক হওয়া উচিত। বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব দেওয়া হয়েছে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়কে।

পরে গণমাধ্যমকে দেওয়া ব্রিফিংয়ে পরিকল্পনা উপদেষ্টা জানান, স্থানীয় সরকার বিভাগের ২ হাজার কোটি টাকার একটি স্যানিটেশন প্রকল্প রয়েছে আলোচনায়। বলেন, এখন আমাদের স্যানিটেশন ব্যবস্থাপনা প্রতিবেশি ভারতসহ আরও কয়েকটি দেশের তুলনায় উন্নত।

এনইসি সভায় গাজীপুর থেকে বিমানবন্দর পর্যন্ত র‍্যাপিড বাস ট্রানজিট প্রকল্পকে উল্লেখ করা হয় একটি বড় ধরনের অপরিকল্পিত উদাহরণ হিসেবে। পরিকল্পনা উপদেষ্টা বলেন, এ প্রকল্পের বিপুল ব্যয় এবং নকশা সংশ্লিষ্ট কারা ছিলেন, তা তদন্ত করে দেখা হবে।

সভায় ২ হাজার ৮৪০ কোটি টাকা ব্যয়ে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় অধিকতর উন্নয়ন’ প্রকল্পেরও অনুমোদন দেওয়া হয়। এর আওতায় তৈরি হবে একাডেমিক ভবন, বহুতল আবাসিক হল এবং শিক্ষকদের জন্য আবাসন।

সরকার পরিবর্তনের পর অনেক প্রকল্পের ঠিকাদার পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। এসব প্রকল্প ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত করার সিদ্ধান্তও নেয় একনেক।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..