1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
পুলিশ বাহিনীতে ৪ হাজার ২০০ কনস্টেবল নিয়োগ - Janatar Jagoron
শিরোনাম
পরকিয়ার ঘটনায় মানসিক ভাঙন, বিষপানে ব্যবসায়ীর মৃত্যু কারিনা কায়সারের অসুস্থতায় ভুয়া মৃত্যুর খবর, ক্ষুব্ধ পরিবার ও বাবা কোরবানির পশুর কান্না নিয়ে কুসংস্কারের কোনো ধর্মীয় ভিত্তি নেই ভিভো বাংলাদেশে এক্সিকিউটিভ পদে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে নিহত সাবেক জকির গ্রুপ সদস্য ডেবিট-ক্রেডিট কার্ড তথ্য সুরক্ষায় গ্রাহকদের সতর্ক করলো বাংলাদেশ ব্যাংক ডিম ও সবজির ঊর্ধ্বগতিতে বাড়ছে নগরজীবনের নিত্যপণ্যের ব্যয় লঘুচাপের প্রভাবে ঢাকাসহ ৯ জেলায় ঝড়বৃষ্টির পূর্বাভাস আত্মঘাতী বোমা হামলায় নিহত আট সেনাসদস্য ঈদুল আজহায় সরকারি চাকরিজীবীদের জন্য টানা সাতদিন ছুটির ঘোষণা

পুলিশ বাহিনীতে ৪ হাজার ২০০ কনস্টেবল নিয়োগ: এসএসসি পাসের জন্য নতুন সুযোগ!

  • সর্বশেষ আপডেট: সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ১৪০ বার পঠিত
পুলিশ বাহিনী

বাংলাদেশ পুলিশ বাহিনীতে নিয়োগের জন্য আবেদন প্রক্রিয়া এখন শুরু হয়েছে। ৬৪ জেলা থেকে ৪ হাজার ২০০ জন ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ দেওয়া হবে। আবেদন করার জন্য প্রার্থীদের এসএসসিতে ন্যূনতম জিপিএ ২.৫ প্রাপ্ত হতে হবে।

বাংলাদেশ পুলিশের তথ্য অনুযায়ী, জেলা ভিত্তিক শূন্য পদ অনুযায়ী সবচেয়ে বেশি প্রার্থী ঢাকা জেলা থেকে ৩৫১ জনের জন্য নেওয়া হবে। পরবর্তীতে চট্টগ্রাম জেলা থেকে ২২২ জনকে নিয়োগ দেওয়া হবে।

আবেদন করার সময়সীমা আগামী ১৫ অক্টোবর পর্যন্ত।

এবার কোন জেলা থেকে কতজন প্রার্থী নিয়োগ দেওয়া হবে তা নিচে উল্লেখ করা হলো: গাজীপুর জেলায় ৯৯, মানিকগঞ্জে ৪১, মুন্সিগঞ্জে ৪২, নারায়ণগঞ্জে ৮৬, নরসিংদীতে ৬৫, ফরিদপুরে ৫৬, গোপালগঞ্জে ৩৪, মাদারীপুরে ৩৪, রাজবাড়ীতে ৩১, শরীয়তপুরে ৩৪, কিশোরগঞ্জে ৮৫, টাঙ্গাইলে ১০৫, ময়মনসিংহে ১৪৯, জামালপুরে ৬৭, নেত্রকোনায় ৬৫, শেরপুরে ৩৯, বান্দরবানে ১১, কক্সবাজারে ৬৭ জন। ব্রাহ্মণবাড়িয়া জেলায় ৮৩, চাঁদপুরে ৭১, কুমিল্লায় ১৫৭, খাগড়াছড়িতে ১৮, ফেনীতে ৪২, লক্ষ্মীপুরে ৫০, নোয়াখালীতে ৯১, রাঙামাটিতে ১৭, রাজশাহীতে ৭৬, জয়পুরহাটে ২৬, পাবনায় ৭৩, সিরাজগঞ্জে ৯০, নওগাঁয় ৭৬, নাটোরে ৫০, চাঁপাইনবাবগঞ্জে ৪৮, বগুড়ায় ৯৯, রংপুরে ৮৪, দিনাজপুরে ৮৭, গাইবান্ধায় ৬৯, কুড়িগ্রামে ৬০, লালমনিরহাটে ৩৬, নীলফামারীতে ৫৩, পঞ্চগড়ে ২৯, ঠাকুরগাঁওয়ে ৪১, খুলনায় ৬৮, যশোরে ৮১, ঝিনাইদহে ৫২, মাগুরায় ২৭, নড়াইলে ২১, বাগেরহাটে ৪৩, সাতক্ষীরায় ৫৮, চুয়াডাঙ্গায় ৩৩, কুষ্টিয়ায় ৫৭, মেহেরপুরে ১৯, বরিশালে ৬৮, ভোলায় ৫২, ঝালকাঠিতে ২০, পিরোজপুরে ৩২, বরগুনায় ২৬, পটুয়াখালীতে ৪৫, সিলেটে ১০০, মৌলভীবাজারে ৫৬, সুনামগঞ্জে ৭২ এবং হবিগঞ্জে ৬১ জন কনস্টেবল নিয়োগ পাওয়ার সুযোগ পাবেন।

আবেদনের যোগ্যতা: আগ্রহী প্রার্থীদের এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং পরীক্ষায় ন্যূনতম জিপিএ-২.৫ থাকতে হবে। প্রার্থীদের বাংলাদেশের স্থায়ী নাগরিক এবং অবিবাহিত হতে হবে; তবে তালাকপ্রাপ্ত প্রার্থীদের আবেদন গ্রহণযোগ্য নয়। প্রার্থীর বয়স ২০২৪ সালের ১৫ অক্টোবর তারিখে ১৮ থেকে ২০ বছরের মধ্যে হতে হবে। এ ক্ষেত্রে বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনার সন্তানদের জন্য বিদ্যমান কোটা অনুসৃত হবে।

শারীরিক যোগ্যতা: পুরুষ প্রার্থীদের জন্য মেধা কোটার ক্ষেত্রে উচ্চতা হতে হবে ৫ ফুট ৬ ইঞ্চি, এবং বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনার সন্তানদের জন্য ৫ ফুট ৪ ইঞ্চি। নারীদের জন্য, মেধা কোটার ক্ষেত্রে উচ্চতা ৫ ফুট ৪ ইঞ্চি এবং বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনার সন্তানদের জন্য ৫ ফুট ২ ইঞ্চি হতে হবে। এছাড়া শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটার ক্ষেত্রে বিধি অনুসৃত হবে।

মেধা ও ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটার জন্য বুকের মাপ: স্বাভাবিক অবস্থায় ৩১ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৩৩ ইঞ্চি, বীর মুক্তিযোদ্ধা, শহীদ বীর মুক্তিযোদ্ধা ও বীরঙ্গনার সন্তানদের জন্য স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি ও সম্প্রসারিত অবস্থায় ৩১ ইঞ্চি হতে হবে। দৃষ্টিশক্তি ৬/৬ হতে হবে।

আবেদনের পদ্ধতি: ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে আগ্রহী প্রার্থীদের (http://police.teletalk.com.bd) এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে। এই ওয়েবসাইটে আবেদন ফরম পূরণের সহায়ক হিসেবে ভিডিও টিউটোরিয়াল ও ফরম পূরণের নির্দেশনা দেওয়া হয়েছে।

আবেদন ফি: আবেদন ফরম পূরণের পর প্রার্থীদের একটি ইউজার আইডি দেওয়া হবে। ওই ইউজার আইডিতে আবেদন ফরম পূরণের ৪৮ ঘণ্টার মধ্যে যেকোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে ৪০ টাকা জমা করতে হবে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..