মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
অনলাইন ডেস্ক ,
ঢাকাসহ দেশের ১৭ জেলায় শনিবার রাত পর্যন্ত ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে ঝড় এবং দমকা হাওয়ার সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, এ সময় বজ্রসহ বৃষ্টি হতে পারে।
রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী এবং কুমিল্লা জেলাগুলোতে দক্ষিণ-পূর্ব অথবা পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কয়েক দিন দেশের সব বিভাগে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। কোথাও কোথাও অতি ভারী বর্ষণও হতে পারে।
সারাদেশে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির কারণে চলাচলে অসুবিধা হতে পারে। সাধারণ মানুষকে নিরাপদে থাকার জন্য সতর্ক থাকতে বলা হয়েছে।