1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
ঢাকাসহ ৩ বিভাগে অতি ভারি বর্ষণের আশঙ্কা - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন

শিরোনাম
জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন মশার কয়েল জ্বালাতে বিস্ফোরণে দগ্ধ পোশাকশ্রমিক দম্পতি

ঢাকাসহ ৩ বিভাগে অতি ভারি বর্ষণের আশঙ্কা

  • সর্বশেষ আপডেট: সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ১৯৮ বার পঠিত
৩ বিভাগে অতি ভারি বর্ষণ

বঙ্গোপসাগরে লঘুচাপের হুমকি, ঢাকাসহ তিন বিভাগ সতর্ক থাকুন!
অনলাইন ডেস্ক

বঙ্গোপসাগরে গড়ে উঠা লঘুচাপের প্রভাবে ঢাকাসহ দেশের তিনটি বিভাগে অতি ভারি বর্ষণ এবং জলাবদ্ধতার শঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অফিস। সোমবার (১৪ জুলাই) সকালে আবহাওয়া বিজ্ঞানি মো. তরিফুল নেওয়াজ কবিরের স্বাক্ষরিত এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।

সুত্রে বলা হয়েছে, লঘুচাপের প্রভাবে আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের বিভিন্ন এলাকায় ভারি (২৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার) থেকে অতি ভারি (২৪ ঘণ্টায় ৮৮ মিলিমিটারের বেশি) বৃষ্টিপাত হতে পারে।

অতি ভারি বৃষ্টির কারণে এসব অঞ্চলে অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হওয়ার সম্ভাবনাও রয়েছে বলে সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে।

এদিকে, সামুদ্রিক সতর্কবার্তায় জানানো হয়েছে, উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তার আশেপাশে বাংলাদেশের উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ গড়ে উঠেছে। এর প্রভাবে ওই এলাকায় বায়ুচাপের তারতম্য বেশি থাকায় উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে ঝোড়ো অথবা দমকা হাওয়া বইতে পারে।

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে মাছ ধরা নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত উপকূলের কাছাকাছি সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

আবহাওয়া অফিসের অন্য একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী কয়েকদিন দেশের সব বিভাগে অস্থায়ী দমকা হাওয়া, হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সারা দেশে মাঝেমধ্যেই ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে এবং সপ্তাহজুড়ে এ অবস্থা বজায় থাকবে বলে মনে করা হচ্ছে।

এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..