1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
শিবিরের কর্মকাণ্ডের প্রতিবাদে মাঠে নামছে ছাত্রদল - Janatar Jagoron

শিবিরের কর্মকাণ্ডের প্রতিবাদে মাঠে নামছে ছাত্রদল

  • সর্বশেষ আপডেট: রবিবার, ১৪ জুন, ২০২৬
  • ২২ বার পঠিত
ছাত্রদল

শিবিরের বিরুদ্ধে অভিযোগ তুলে দেশব্যাপী বিক্ষোভের ঘোষণা ছাত্রদলের

ছাত্রশিবিরের বিরুদ্ধে গুম ও অপহরণের ঘটনাকে কেন্দ্র করে সাজানো নাটক তৈরি, প্রকৃত গুমের শিকার ব্যক্তিদের অসম্মান, অনলাইনে সমন্বিতভাবে সরকারের বিরুদ্ধে মিথ্যা প্রচারণা চালানো এবং গুপ্ত নেতাকর্মীদের মাধ্যমে ধর্ষণ ও নারী নির্যাতনের মতো অপরাধ সংঘটনের অভিযোগ এনে একদিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

রোববার (১৩ জুন) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এসব ঘটনার প্রতিবাদে রোববার (১৪ জুন) দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করা হবে।

এতে আরও উল্লেখ করা হয়, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরের সিদ্ধান্ত অনুযায়ী এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।

সংগঠনটির নেতারা দাবি করেন, অভিযোগকৃত কর্মকাণ্ডের বিরুদ্ধে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা তৈরি এবং প্রতিবাদ জানাতেই এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..