1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
মেডিকেল ভর্তি ফল: কেমন করে জানবেন, সেরা শিক্ষার্থীর স্কোর তাক লাগালো—৯০.৭৬ - Janatar Jagoron
শিরোনাম
পশ্চিমবঙ্গের সব মাদ্রাসায় বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক শৈশব অভিজ্ঞতা তুলে প্রিয়ন্তি উর্বীর আবেগঘন ফেসবুক পোস্ট জাস্টিস কার্ড দাবিতে কঠোর বার্তা দিলেন হাসনাত পল্লবীর রামিসা হত্যাকাণ্ডে দ্রুত তদন্ত নির্দেশ আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় মৃত্যুদণ্ডের এক বছর পরও কার্যকর হয়নি রায় গৃহবধূকে গলাকেটে হত্যা, ঘরে ছিল পাঁচ লাখ টাকা তানজিম সারোয়ার হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড ঘোষণা গরমে জনপ্রিয় আখের রস কতটা নিরাপদ, জানুন বিস্তারিত কুমিল্লায় পথসভায় তারেক রহমান উপস্থিত চাঁদপুরে উন্নয়ন কর্মসূচি ঘোষণা যুক্তরাষ্ট্র-বাণিজ্য চুক্তি নিয়ে জামায়াতের সঙ্গে আলোচনা হয়নি: জামায়াত আমির

মেডিকেল ভর্তি ফল: কেমন করে জানবেন, সেরা শিক্ষার্থীর স্কোর তাক লাগালো—৯০.৭৬

  • সর্বশেষ আপডেট: রবিবার, ১৯ জানুয়ারী, ২০২৫
  • ১৭০ বার পঠিত
মেডিকেল ভর্তি ফল: কেমন করে জানবেন, সেরা শিক্ষার্থীর স্কোর তাক লাগালো—৯০.৭৬!
this is a collected or created picture for Janatar Jagoron news.

২০২৪-২৫ শিক্ষাবর্ষের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের ভর্তি পরীক্ষার ফলাফল আজ রোববার প্রকাশিত হয়েছে। বিকেল সাড়ে ৪টার পর এই ফলাফল প্রকাশ করা হয়। এতে ৫ হাজার ৩৭২ জন পরীক্ষার্থী ৩৭টি সরকারি মেডিকেল কলেজে ভর্তির জন্য প্রাথমিকভাবে মনোনীত হয়েছেন।

সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে ভর্তির জন্য গত শুক্রবার পরীক্ষা অনুষ্ঠিত হয়। এমবিবিএস ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিলেন এক লাখ ৩১ হাজার ৭২৯ জন পরীক্ষার্থী। এদের মধ্যে পাস করেছেন ৬০ হাজার ৯৬ জন। পাসের হার ৪৬ শতাংশ। ছাত্রীদের সাফল্যের হার এবারও বেশি। ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ স্কোরধারী একজন ছাত্র, যার প্রাপ্ত স্কোর ৯০ দশমিক ৭৬।

সরকারি মেডিকেল কলেজে ভর্তি কার্যক্রম শুরু হবে আগামী ২ ফেব্রুয়ারি এবং চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। ভর্তির পর শিক্ষার্থীরা তিনটি পর্যায়ে এক সরকারি কলেজ থেকে অন্য সরকারি কলেজে মাইগ্রেশনের সুযোগ পাবেন। সরকারি মেডিকেল কলেজে ভর্তির পর বেসরকারি মেডিকেল কলেজের ভর্তি প্রক্রিয়া শুরু হবে।

দেশে বর্তমানে মোট মেডিকেল কলেজ রয়েছে ১০৪টি। এর মধ্যে ৩৭টি সরকারি মেডিকেল কলেজে আসন সংখ্যা ৫ হাজার ৩৮০টি এবং ৬৭টি বেসরকারি মেডিকেল কলেজে আসন সংখ্যা ৬ হাজার ২৯৩টি।

ভর্তি পরীক্ষায় ছাত্রদের তুলনায় ছাত্রীদের ফলাফল ছিল উল্লেখযোগ্য। ৪০ নম্বর পেয়ে পাস করা শিক্ষার্থীদের মধ্যে ৩৭ হাজার ৯৩৬ জন অর্থাৎ ৬৩ শতাংশ ছাত্রী এবং ২২ হাজার ১৫৯ জন অর্থাৎ ৩৭ শতাংশ ছাত্র। গণমাধ্যম সূত্রে এই ফলাফল জানা গেছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..