1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
পূর্বধলায় বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা - Janatar Jagoron

পূর্বধলায় বিএনপির ২৯ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ১৯ জুন, ২০২৬
  • ২৫ বার পঠিত

নেত্রকোনার পূর্বধলায় সংঘর্ষের ঘটনায় উপজেলা বিএনপির ২৯ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করে আদালতে মামলা দায়ের করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

মঙ্গলবার (১৬ জুন) নেত্রকোনা আদালতে পূর্বধলার হোগলা ইউনিয়ন জামায়াতের সভাপতি এমদাদুল হক আকন্দ বাদী হয়ে মামলাটি করেন।

মামলার আরজি অনুযায়ী, চলতি বছরের ২০ মে উপজেলা পরিষদ হলরুমে কোরবানির পশুর হাটের ইজারা সংক্রান্ত নিলাম চলাকালে প্রথম দফায় উত্তেজনা ও হামলার ঘটনা ঘটে। পরে একই দিন বিকেলে আগিয়া বাজার এলাকায় দ্বিতীয় দফায় সংঘর্ষের সৃষ্টি হয়।

বাদীপক্ষের অভিযোগ, অভিযুক্তরা সংঘবদ্ধভাবে হামলা চালিয়ে কয়েকজনকে মারধর করেন, এতে একাধিক ব্যক্তি আহত হন। গুরুতর আহতদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহে নেওয়া হয় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

মামলায় আরও বলা হয়েছে, সংঘর্ষের সময় কয়েকটি দোকানে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এছাড়া একটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়, যার ফলে উল্লেখযোগ্য আর্থিক ক্ষয়ক্ষতির অভিযোগ আনা হয়েছে।

বাদীপক্ষ জানায়, আদালত অভিযোগটি গ্রহণ করে তদন্ত শেষে প্রতিবেদন দাখিলের জন্য পূর্বধলা থানাকে নির্দেশ দিয়েছেন।

এ বিষয়ে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন গণমাধ্যমকে বলেন, আদালতের কোনো আনুষ্ঠানিক নথি এখনো থানায় পৌঁছেনি। প্রয়োজনীয় কাগজপত্র পাওয়ার পর আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

উল্লেখ্য, গত ২০ মে অস্থায়ী কোরবানির পশুর হাটের ইজারা ডাককে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে আধিপত্য বিস্তারকে ঘিরে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনার পর ২৫ মে আগিয়া ইউনিয়ন যুবদলের সহসভাপতি মো. উমর শরীফ পূর্বধলা থানায় জামায়াতের নায়েবে আমির ও এক ইউপি চেয়ারম্যানসহ ৩৩ জনের নাম উল্লেখ করে পৃথক একটি মামলা দায়ের করেন।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..