1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
চিত্রনায়িকা নিপুণের সদস্যপদ স্থগিত! শিল্পী সমিতির কঠোর সিদ্ধান্ত নিয়ে চলছে আলোচনা - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১২:১২ অপরাহ্ন

চিত্রনায়িকা নিপুণের সদস্যপদ স্থগিত! শিল্পী সমিতির কঠোর সিদ্ধান্ত নিয়ে চলছে আলোচনা

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ২১ জানুয়ারী, ২০২৫
  • ২৪৯ বার পঠিত
চিত্রনায়িকা নিপুণের সদস্যপদ স্থগিত! শিল্পী সমিতির কঠোর সিদ্ধান্ত নিয়ে চলছে আলোচনা
this is a collected or created picture for Janatar Jagoron news.

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি থেকে চিত্রনায়িকা নিপুণের সদস্যপদ স্থগিত করা হয়েছে। ১৯ জানুয়ারি সংগঠনের কার্যনির্বাহী পরিষদের ১২তম সভায় সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। নিপুণের সদস্যপদ স্থগিতের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন সাংগঠনিক সম্পাদক চিত্রনায়ক জয় চৌধুরী। আজ মঙ্গলবার দুপুরে গণমাধ্যমকে তিনি জানান, গত রোববার অনুষ্ঠিত মিটিংয়ে নিপুণের বিষয়ে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

চিত্রনায়িকা নিপুণের বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ আনা হয়েছে। তিনি নিয়মবহির্ভূতভাবে শিল্পী সমিতির প্যাড ব্যবহার করে নিজের ইচ্ছেমতো বিবৃতি দিয়েছেন। কোটাবিরোধী আন্দোলন চলাকালে গত ১৬ জুলাই শিল্পী সমিতির প্যাড ব্যবহার করে একটি বিবৃতি দেন নিপুণ। সেখানে তিনি নিজেকে সাবেক সাধারণ সম্পাদক হিসেবে উল্লেখ করেন। পরদিন সামাজিক যোগাযোগমাধ্যমেও সেটি শেয়ার করেন তিনি। এ নিয়ে তখন ব্যাপক সমালোচনা হয়।

এরপর গত বছরের ৩০ জুলাই সমিতির ষষ্ঠ সভায় নিয়মবহির্ভূতভাবে শিল্পী সমিতির প্যাড ব্যবহারের বিষয়টি মিশা-ডিপজলের নেতৃত্বাধীন কমিটিতে উত্থাপিত হলে নিপুণকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

তাছাড়া, বর্তমান কমিটির সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন ডিপজলকে নিয়ে গণমাধ্যমে ‘কুরুচিপূর্ণ’ মন্তব্য করার অভিযোগে এই অভিনেত্রীর বিরুদ্ধে অভিযোগ ওঠে। গঠনতন্ত্রের পরিপন্থী কাজের কারণে তাঁকে নোটিশ দেওয়া হয় কার্যনির্বাহী পরিষদের পক্ষ থেকে।

এসব নোটিশের কোনো উত্তর দেননি নিপুণ। তাই সংগঠনের নীতিমালা অনুযায়ী তাঁর সদস্যপদ স্থগিত করার বিষয়টি চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে গ্রহণ করা হয়।

এর আগে, ১০ জানুয়ারি বাংলাদেশ বিমানের লন্ডনগামী একটি ফ্লাইটে ওঠার সময় নিপুণকে বাধা দেওয়া হয়। পরে বিমানবন্দরে জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে ছেড়ে দেওয়া হলে তিনি সড়কপথে ঢাকার বনানীর বাসায় ফিরে যান।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..