1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
কারিনা কায়সারের অসুস্থতায় ভুয়া মৃত্যুর খবর, ক্ষুব্ধ পরিবার ও বাবা - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শনিবার, ১১ জুলাই ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন

কারিনা কায়সারের অসুস্থতায় ভুয়া মৃত্যুর খবর, ক্ষুব্ধ পরিবার ও বাবা

  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ১৫ মে, ২০২৬
  • ১৬০ বার পঠিত
কারিনা কায়সার

জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার বর্তমানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। উন্নত চিকিৎসার জন্য তাকে দেশের বাইরে নিয়ে ভারতে ভর্তি করা হয়েছে। এর মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে তার মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে এবং বিষয়টি নিয়ে একাধিক ভুয়া ফটোকার্ডও ভাইরাল হয়।

এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তার বাবা এবং জাতীয় ফুটবল দলের সাবেক তারকা কায়সার হামিদ। তিনি বলেন, মৃত্যু নিয়ে এ ধরনের গুজব ও অপপ্রচার কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। পরিবার বর্তমানে মানসিকভাবে কঠিন সময় পার করছে এবং এ মুহূর্তে সবার সহানুভূতি ও সহযোগিতা প্রয়োজন।

কারিনার সর্বশেষ শারীরিক অবস্থার বিষয়ে তিনি জানান, তার ফুসফুসে সংক্রমণ রয়েছে যা ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছে। পাশাপাশি লিভারের চিকিৎসা চলমান রয়েছে এবং লিভার ট্রান্সপ্ল্যান্টের প্রক্রিয়াও শুরু হয়েছে। পরিবারের সদস্যদের কিছু মেডিকেল টেস্ট করা হয়েছে, যার রিপোর্ট ৪৮ ঘণ্টার মধ্যে পাওয়ার কথা রয়েছে।

পারিবারিক সূত্রে জানা গেছে, প্রথমে জ্বরের মাধ্যমে অসুস্থতা শুরু হয় কারিনার। পরে শরীরে সংক্রমণ শনাক্ত হয় এবং হেপাটাইটিস এ ও ই জটিলতার কারণে তার লিভার ফেইলিউর দেখা দেয়। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয় এবং পরে লাইফ সাপোর্টে রাখা হয়।

উল্লেখ্য, কনটেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিত কারিনা কায়সার অভিনয় ও চিত্রনাট্য লেখার কাজেও দর্শকের কাছে পরিচিতি পেয়েছেন। তার আলোচিত কাজের মধ্যে রয়েছে ওয়েব সিরিজ ‘ইন্টার্নশিপ’ ও ‘৩৬-২৪-৩৬’।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..