1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
বোদা উপজেলা কেন্দ্রিক র‍্যাপ গান ‘Code 5010’ প্রকাশ আজ - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন

শিরোনাম
জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন মশার কয়েল জ্বালাতে বিস্ফোরণে দগ্ধ পোশাকশ্রমিক দম্পতি

বোদা উপজেলা কেন্দ্রিক র‍্যাপ গান ‘Code 5010’ প্রকাশ আজ

  • সর্বশেষ আপডেট: সোমবার, ২৩ মার্চ, ২০২৬
  • ৬৯০ বার পঠিত
Code 5010

বাংলাদেশের সর্বউত্তরের জেলা পঞ্চগড়-এর বোদা উপজেলা ও বোদা পৌরসভার ৯ নং ওয়ার্ডে জন্মগ্রহণ করেন তরুণ র‍্যাপার মোঃ নুর ইসলাম লিটন, যিনি সংগীত জগতে Nil The Raw নামে পরিচিত। ২০২৫ সালে প্রকাশিত তার ‘পঞ্চগড় এক্সপ্রেস’ শীর্ষক র‍্যাপ গানটি ব্যাপক সাড়া ফেলে এবং শ্রোতাদের মাঝে জনপ্রিয়তা অর্জন করে।

এই জনপ্রিয়তার ধারাবাহিকতায়, দর্শক-শ্রোতাদের চাহিদার কথা মাথায় রেখে তিনি আবারও হাজির হচ্ছেন নতুন একটি ব্যতিক্রমধর্মী র‍্যাপ গান নিয়ে। ‘বোদা: ভয়েস অফ বোদা (Code 5010)’ শিরোনামের এই গানটি মূলত বোদা উপজেলাকে ঘিরেই নির্মিত, যেখানে তুলে ধরা হয়েছে এলাকার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির নানা দিক।

উল্লেখ্য, দেশের বিভিন্ন স্থানে ‘বোদা’ নামটি নিয়ে যে ট্রল বা নেতিবাচক মন্তব্য প্রচলিত রয়েছে, তার জবাব দিতেই এই গানটি তৈরি করা হয়েছে বলে জানা গেছে। শিল্পীর ভাষ্য অনুযায়ী, এটি শুধু একটি গান নয়, বরং একটি প্রতিবাদ এবং নিজের অঞ্চলের প্রতি ভালোবাসার প্রকাশ।

গানটি আজ, ২৩ মার্চ ২০২৬, ঈদের তৃতীয় দিন বিকাল ৫টায় একযোগে YouTube-এর AR MOON চ্যানেল এবং শিল্পীর ব্যক্তিগত Facebook আইডিতে প্রকাশিত হবে।

এই গানের কথা, সুর ও পরিচালনায় রয়েছেন স্বয়ং মোঃ নুর ইসলাম লিটন। এবারের গানটি দ্বৈত কণ্ঠে পরিবেশন করেছেন তিনি ও তার ছোট ভাই AR Moon। গানটির ভিডিওতে অংশগ্রহণ করেছেন পরিচালক ও গায়কের বাবা ও শিল্পীর ৪ ভাই, যা বাংলাদেশের র‍্যাপ ইন্ডাস্ট্রির ইতিহাসে এইবারই প্রথম।এছাড়াও সম্পূর্ণ গানটিতে প্রায় ১০০ জনেরও বেশি তরুণ-তরুণী অংশগ্রহণ করেছেন। যা এটিকে আরও প্রাণবন্ত করে তুলেছে বলে জানা যায়।

অডিও রেকর্ডিং ও মিউজিক কম্পোজিশনের কাজ সম্পন্ন হয়েছে Melodrip Studio-তে। পাশাপাশি গানটির স্পন্সর হিসেবে রয়েছে দেশের একটি অনলাইন শপ Bangal

পরিচালকের সঙ্গে কথা বলে জানা যায়, এই প্রকল্পের মাধ্যমে তিনি শুধু পঞ্চগড় নয়, বরং উত্তরবঙ্গের প্রতিটি জেলা ও উপজেলার প্রতিনিধিত্ব করতে চান। ভবিষ্যতেও তিনি আরও নতুন গান নিয়ে আসার পরিকল্পনা করছেন।

দর্শক-শ্রোতাদের ভালোবাসা ও অনুপ্রেরণাকেই নিজের এগিয়ে যাওয়ার প্রধান শক্তি হিসেবে উল্লেখ করে তিনি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। সংশ্লিষ্ট মহলের ধারণা, ‘Code 5010’ গানটিও পূর্বের মতো ব্যাপক সাড়া ফেলবে এবং শ্রোতাদের হৃদয়ে বিশেষ স্থান করে নেবে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..