1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
ডিসেম্বরে প্রেমিককে বিয়ে করছেন মধুমিতা  - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন

শিরোনাম
জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন মশার কয়েল জ্বালাতে বিস্ফোরণে দগ্ধ পোশাকশ্রমিক দম্পতি

ডিসেম্বরে প্রেমিককে বিয়ে করছেন মধুমিতা 

  • সর্বশেষ আপডেট: সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ২০৮ বার পঠিত
মধুমিতা

টালিউডে বাজছে বিয়ের ঘণ্টা, মধুমিতার নতুন শুরু
অনলাইন ডেস্ক

অক্টোবর ২০২৪-এ অভিনেত্রী মধুমিতা সরকার যখন তার প্রেমের কথা প্রকাশ্যে আনেন, তখন থেকেই টালিপাড়ায় শুরু হয় নতুন আলোড়ন। তার প্রেমিক দেবমাল্য চক্রবর্তী পেশায় একজন ইঞ্জিনিয়ার, যিনি রুপালি পর্দার বাইরের জগতের মানুষ। এরপর থেকেই বিভিন্ন সাক্ষাৎকারে মধুমিতা জানিয়েছেন, খুব শিগগিরই তারা বিয়ের বন্ধনে আবদ্ধ হবেন। ইন্ডাস্ট্রির ঘনিষ্ঠ সূত্রের দাবি, চলতি বছরেই চার হাত এক হতে চলেছে এই জুটি।

মধুমিতা নিয়মিত তার সোশ্যাল মিডিয়ায় দেবমাল্যর সঙ্গে প্রেমের নানা মুহূর্ত ভাগ করে নিচ্ছেন। কখনও পোষ্যর সঙ্গে দুষ্টুমি, কখনও পাহাড়ে ছুটির ছবিতে জমে উঠছে রসায়ন। তিনি স্পষ্ট জানিয়েছেন, বিয়ের আগে নিজেকে আরও একটু সময় দিতে চান, যদিও বিয়ের নির্দিষ্ট দিন এখনও প্রকাশ করেননি। তবে শোনা যাচ্ছে, বিয়ের সাজপোশাক ও গয়না ইতোমধ্যে ঠিক হয়ে গেছে, কেবল তারিখটা রাখা হয়েছে গোপন।

গণমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, আগামী ডিসেম্বরেই নাকি মধুমিতা বিয়ের পিঁড়িতে বসছেন। সম্ভাব্য তারিখ ৫ ডিসেম্বর, আর ৭ তারিখ অনুষ্ঠিত হবে বৌভাত। যদিও অভিনেত্রী এখনো বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে কিছু বলেননি।

গত বছরের দুর্গাপূজার সপ্তমীতে মধুমিতা দেবমাল্যর সঙ্গে প্রথম ছবি পোস্ট করে লিখেছিলেন, ‘নতুন শুরু।’ তখন তিনি এক গণমাধ্যমকে বলেছিলেন, ‘হ্যাঁ, প্রেম করছি। তবে সম্পর্কটা একেবারে নতুন। বিয়ে নিয়ে তাড়াহুড়ো করছি না।’
তাকে শেষ দেখা গেছে ‘শ্রীমান ভার্সেস শ্রীমতী’ সিনেমায়। বর্তমানে তিনি তার ব্যক্তিগত জীবন উপভোগে মনোযোগী। আর মধুমিতা-দেবমাল্যের বিয়ে নিয়ে সত্যিই গুঞ্জন সত্যি হয় কি না, এখন সেটিই দেখার অপেক্ষা!

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..