1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
শিল্পার সৌন্দর্যের গোপন রহস্য ফাঁস করলেন সঞ্জয় - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৫ অপরাহ্ন

শিরোনাম
জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন মশার কয়েল জ্বালাতে বিস্ফোরণে দগ্ধ পোশাকশ্রমিক দম্পতি

শিল্পার সৌন্দর্যের গোপন রহস্য ফাঁস করলেন সঞ্জয়

  • সর্বশেষ আপডেট: শুক্রবার, ১১ জুলাই, ২০২৫
  • ২৪৮ বার পঠিত
সঞ্জয়

সঞ্জয়ের এক বাক্যে ফাঁস কি শিল্পার আসল রহস্য?
অনলাইন ডেস্ক

চিরসবুজ অভিনেত্রী শিল্পা শেট্টি। দুই সন্তানের জননী হয়েও ৫০ বছর বয়সে তার টানটান কোমর, উজ্জ্বল ত্বক ও মিষ্টি চেহারা দেখে মুগ্ধ ভক্তরা। ঠিক এমন সময়, যখন তার সৌন্দর্যের রহস্য ঘিরে গুঞ্জন তুঙ্গে, তখনই সামনে এল সঞ্জয় দত্তের এক ঝড় তোলা মন্তব্য, যা ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। খবর: আনন্দবাজার

সম্প্রতি মুম্বইয়ে ‘কেডি: দ্য ডেভিল’ সিনেমার সাংবাদিক বৈঠকে হাজির ছিলেন সঞ্জয় দত্ত। সঙ্গে ছিলেন বলিউডের ফিটনেস আইকন শিল্পা শেট্টি। সেখানেই এক সাংবাদিক শিল্পার চিরতরুণ সৌন্দর্য নিয়ে প্রশ্ন তুলতেই সঞ্জয় মুচকি হেসে বলে বসেন, “আমরা ওষুধপত্র না খেয়েই সুন্দর।”

অনেক দিন ধরেই কানাঘুষো চলছে—শিল্পা নাকি প্লাস্টিক সার্জারি, বোটক্স কিংবা ফিলারের সাহায্যেই ধরে রেখেছেন তার সৌন্দর্য। যদিও এসব নিয়ে তিনি কখনো প্রকাশ্যে কিছু বলেননি। তবে সম্প্রতি অভিনেত্রী শেফালী জরীবালার আকস্মিক মৃত্যুর পর, বলিউডে কসমেটিক পদ্ধতি নিয়ে বিতর্ক ফের জোরালো হয়েছে। কেউ কেউ স্বীকার করছেন তারা সৌন্দর্য ধরে রাখতে নানান চিকিৎসার শরণাপন্ন, আবার অনেকেই মুখে কুলুপ এঁটেছেন। এরই মাঝে সঞ্জয় দত্তের এমন মন্তব্য যেন সেই বিতর্কে নতুন করে আগুন ধরিয়ে দিল।

আগামী ৪ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে সঞ্জয় ও শিল্পা অভিনীত ‘কেডি: দ্য ডেভিল’। প্রেম পরিচালিত এই ছবিতে আরও আছেন নোরা ফাতেহি, আমজাদ কুরেশি ও রমেশ অরবিন্দসহ অনেকে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..