শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
দীপিকার ৮ ঘণ্টা শর্তে রাশমিকার জবাব আগুন!
অনলাইন ডেস্ক
মা হওয়ার পর কাজ ও ব্যক্তিজীবনের ভারসাম্য রক্ষায় আট ঘণ্টার বেশি কাজ না করার কঠিন শর্ত দিয়েছিলেন দীপিকা পাড়ুকোন। ‘স্পিরিট’ সিনেমায় এই শর্ত মানতে অস্বীকৃতি জানানোয় পরিচালক তাকে বাদ দেন, যা নিয়ে গণমাধ্যমে ব্যাপক আলোড়ন তৈরি হয়। দীপিকা অবশ্য বিষয়টি হাসিমুখেই মেনে নেন, আর বলিউডের একাধিক তারকাও তার এই সিদ্ধান্তের পাশে দাঁড়ান।
কিন্তু সম্পূর্ণ বিপরীত অবস্থান নিলেন দক্ষিণী সুপারস্টার রাশমিকা মান্দানা। সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি দীপিকাকে কটাক্ষ করে জানান, সিনেমার জন্য প্রয়োজন হলে ৮ নয়, ১২ ঘণ্টার বেশি কাজ করাও উচিত।
রাশমিকা বলেন, ‘সারা দেশ এই নিয়ে বিতর্ক করছে, কিন্তু কাজের সময় ঠিক হবে কাজ আর টিমের চাহিদা অনুযায়ী। সিনেমায় সই করার আগেই এগুলো স্পষ্ট করা উচিত।’
তিনি আরও যোগ করেন, ‘আমি তেলুগু, কন্নড়, তামিল — সব ইন্ডাস্ট্রিতেই সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা, অর্থাৎ আট ঘণ্টা কাজ করেছি। কিন্তু হিন্দি ছবিতে সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত খেটে গেছি। এমনও মনে হয়েছে, যেন ১২ ঘণ্টা নয়, ৩৬ ঘণ্টা একটানা কাজ করে চলেছি।’