বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০:৩০ পূর্বাহ্ন
বাংলা চলচ্চিত্রের মেগাস্টার শাকিব খানের ক্যারিয়ারের ২৫ বছর পূর্তি যেন রূপ নিয়েছে এক রোমাঞ্চকর আবেগযাত্রায়। শুক্রবার (২৩ মে) রাতে বিশেষ এক সম্মাননায় ভূষিত হন ঢালিউডের এই একমাত্র রাজা। সেই রাতেই নিজের ফেসবুক পেজে একটি আবেগঘন ছবি পোস্ট করে শাকিব খান লিখেছেন—“স্থির ব্যক্তিদের ঝড়ের চেয়েও জোরে কথা বলতে দিন।”
এই পোস্ট যেন অনুরাগীদের মনে আলোড়ন তোলে। একই ছবি মুহূর্তেই নিজের পেজে শেয়ার করেন অভিনেত্রী বুবলী। লেখেন,
“আমাদের চলচ্চিত্র জগতের সবচেয়ে শক্তিশালী, মেগাস্টার, ওয়ান অ্যান্ড অনলি শাকিব খান। বাংলা চলচ্চিত্রে ২৫ বছরের অবদান—একটি বিরল ইতিহাস।”
তবে চমক এখানেই শেষ নয়! মধ্যরাতে হঠাৎ করেই আরেক অভিনেত্রী অপু বিশ্বাস নিজের ভেরিফাইড পেজে শাকিব খানের একটি ছবি শেয়ার করে সংক্ষেপে লেখেন—“অভিনন্দন আমার রাজা শাকিব খান।”
এক সময় গোপনে সংসার করা এই তারকা জুটি ২০০৮ সালে ভালোবেসে বিয়ে করেছিলেন। তাদের ঘরে রয়েছে পুত্রসন্তান আব্রাম খান জয়। যদিও ২০১৭ সালে সম্পর্কের ইতি টানেন তাঁরা।
এরপর ২০১৮ সালে শাকিব খান বিয়ের বন্ধনে আবদ্ধ হন চিত্রনায়িকা শবনম বুবলীর সঙ্গে। তাদের ঘর আলোকিত করে আসে পুত্রসন্তান শেহজাদ খান বীর। কিন্তু সে সংসারও দীর্ঘস্থায়ী হয়নি।
তবে বিচ্ছেদের পরেও দুটি সম্পর্কেই বিরাজ করছে একধরনের সম্মান ও সুসম্পর্ক। কারণ হয়তো তারা জানেন—শাকিব খান কেবল একজন অভিনেতাই নন, তিনি একটি প্রতিষ্ঠান, একটি আবেগের নাম।
শাকিবের প্রতি দুই প্রাক্তনার এমন আবেগময় পোস্ট যেন প্রমাণ করে দিলো, তিনি এখনো সবার “রাজা”।