1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
ফরিদপুরে বাস-ট্রাকের সংঘর্ষে প্রাণহানি ১ - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন

ফরিদপুরে বাস-ট্রাকের সংঘর্ষে প্রাণহানি ১

  • সর্বশেষ আপডেট: রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫
  • ১৪৮ বার পঠিত
ফরিদপুরে বাস-ট্রাকের সংঘর্ষে প্রাণহানি
this is a collected or created picture for Janatar Jagoron news.

ফরিদপুরের নগরকান্দায় ঢাকা-বরিশাল মহাসড়কে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং ১০ বাসযাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ কয়েকজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (১২ জানুয়ারি) সকাল ৮টার দিকে বাশাগাড়ি এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহত ব্যক্তির নাম সাজ্জাদ খান। তিনি মধুখালী উপজেলার ব্রাহ্মণকান্দা গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

ফরিদপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নজরুল ইসলাম জানান, ফরিদপুর থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস বাশাগাড়ি এলাকায় পৌঁছানোর সময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। এ ঘটনায় ঘটনাস্থলেই একজন প্রাণ হারান। আহত ১০ জনকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। নিহতের পরিচয় এখনও নিশ্চিত করা সম্ভব হয়নি।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রোকিবুজ্জামান জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করা হয়। নিহত ব্যক্তির মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তার পরিচয় নিশ্চিত করার চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, বাস ও ট্রাকের চালক সংঘর্ষের পরপরই পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং খাদে পড়ে থাকা বাসটি উদ্ধারের কাজ চলমান রয়েছে। এ ঘটনায় মামলা করার প্রক্রিয়াও শুরু হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..