রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
হবিগঞ্জের মাধবপুরে যাত্রীবাহী বাস ও লেগুনার মুখোমুখি সংঘর্ষে প্রাণ হারিয়েছেন দুজন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন, যাদেরকে গুরুতর অবস্থায় মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
শনিবার (১১ জানুয়ারি) সকাল ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুরে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হক।
পুলিশ জানায়, সকালে মাধবপুরের স্টার সিরামিক কারখানার সামনে সিলেটগামী একটি যাত্রীবাহী বাস পেছন থেকে একটি লেগুনাকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন এবং চারজন আহত হন। আহতদের প্রাথমিক চিকিৎসার জন্য মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। পুলিশ তাদের পরিচয় উদ্ধারে কাজ করছে। মৃতদেহগুলো বর্তমানে হাইওয়ে থানায় রাখা হয়েছে।