1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
দেশকে ধ্বংস করে স্বৈরাচারী শেখ হাসিনার পতন ঘটেছে: হাবিব - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন

দেশকে ধ্বংস করে স্বৈরাচারী শেখ হাসিনার পতন ঘটেছে: হাবিব

  • সর্বশেষ আপডেট: সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪
  • ১৯০ বার পঠিত
শেখ হাসিনার পতন
this is a collected or created picture for Janatar Jagoron news.

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মন্ডলীর সদস্য এবং পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব বলেছেন, স্বৈরাচার শেখ হাসিনা দেশের অধিকার লুট করেছে এবং দেশের শিল্প-অর্থনীতি ধ্বংসের মুখে ফেলেছে। সে দেশের অবস্থা এক ধ্বংসস্তুপে পরিণত করেছে। এই কারণে ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনার সরকার পতন হয়েছে।

সোমবার (১৬ ডিসেম্বর) সকালে ঈশ্বরদী আলহাজ্ব মোড়ে বিজয় স্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে প্রধান অতিথির বক্তব্যে হাবিব এসব কথা বলেন।

হাবিবুর রহমান হাবিব বলেন, অন্যায়, জুলুম এবং নির্যাতন করে কোন জনগণের দাবি ন্যায়ের পথে দাবিয়ে রাখা যায় না। ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাচারী শেখ হাসিনার সরকারের পতনের ঘটনা তার প্রমাণ। আজ তাদের কেউ কোথাও নেই।

আজ কোথায় আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণকারীরা? স্বাধীনতার কথা বলা ব্যক্তিরা কোথায়? সবাই এখন ভারতে পালিয়ে গেছে, রাজপথে তাদের কোনো উপস্থিতি নেই। হাবিব বলেন, আইন-শৃঙ্খলা বাহিনীর মাধ্যমে দেশের সাধারণ মানুষকে গুম, হত্যা, এবং অমানবিক নির্যাতন করা হয়েছে। ‘আয়না ঘর’ নামে এক অন্ধকার কুঠরিতে আটকে রেখে বহু মানুষের জীবন শেষ করে দেওয়া হয়েছে। দেশে জুলুম-নির্যাতনের মাধ্যমে সাধারণ জনগণের ওপর অত্যাচার চালানো হয়েছে। এজন্য ছাত্র-জনতা তাদের আন্দোলনে যোগ দিয়েছিল।

হাজারো ছাত্র, জনতা এবং শিশুর জীবন এবং রক্তের বিনিময়ে শেখ হাসিনার সরকারের পতন ঘটেছে।

হাবিব আশাবাদ ব্যক্ত করেন, আগামী ডিসেম্বরের মধ্যে দেশে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হবে। দেশে জনগণের ভোটে বিএনপি আগামীতে রাষ্ট্র ক্ষমতায় আসলে দেশ ও জাতি তারেক রহমানের নেতৃত্বে পুনর্গঠন করা হবে। কারণ স্বৈরাচারী শেখ হাসিনা দেশের সকল কিছু দলীয়করণ করেছিল। পরিবারের তন্ত্র প্রতিষ্ঠা করে দেশে লুটপাট চালিয়ে সম্পদ বিদেশে পাচার করেছে। সে দেশের সকল উন্নয়নে বিপর্যয় সৃষ্টি করেছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..