1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
আ’লীগের সঙ্গে আঁতাত করলেই ভাগ্যে আসবে একই বিপর্যয়: হাসনাত - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন

আ’লীগের সঙ্গে আঁতাত করলেই ভাগ্যে আসবে একই বিপর্যয়: হাসনাত

  • সর্বশেষ আপডেট: রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪
  • ২১১ বার পঠিত
হাসনাত
this is a collected or created picture for Janatar Jagoron news.

আওয়ামী লীগের সাথে যদি কোনো দল আঁতাত করার চেষ্টা করে, তাদেরকেও আওয়ামী লীগের মতো একই পরিণতি ভোগ করতে হবে। তাই সকলকে দালালী ছেড়ে দেশের স্বার্থে কাজ করতে হবে। যে লক্ষ্য ও উদ্দেশ্যে জুলাই বিপ্লব সংঘটিত হয়েছিল, তা যেন আমরা ভুলে না যাই বলে মন্তব্য করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।

শনিবার (৭ ডিসেম্বর) বিকেলে লাকসাম সরকারি পাইলট হাই স্কুল মাঠে আয়োজিত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক ও জুলাই বিপ্লবের সাহসী যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান এবং মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসনাত বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে ফ্যাসিস্ট হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে, আর এখন আওয়ামী লীগের সহযোগীরা আবারো মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করছে। তাই দেশের এক ইঞ্চি জমিতেও কোনো ফ্যাসিস্ট আওয়ামী লীগের স্থান দেওয়া যাবে না।

তিনি বলেন, জুলাই বিপ্লবে শহীদদের রক্তের হিসাব এবং গত ১৫ বছরের গুম-খুনের বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের পুনর্বাসন অসম্ভব। আগামী দিনে কোনো সরকার যেন ফ্যাসিস্ট ও তাদের সহযোগী হিসেবে প্রতিষ্ঠিত হতে না পারে, সে বিষয়ে ছাত্রসমাজকে সতর্ক থাকতে হবে।

তিনি আরও বলেন, কুমিল্লার ছেলেরা মার খেয়ে বসে থাকতে শেখেনি। আন্দোলনের সময় কুমিল্লার ছাত্রদের সাহসিকতা আমাদের অনুপ্রেরণা জুগিয়েছে। তাই কুমিল্লাবাসীর প্রত্যাশা, নতুন বিভাগ হবে কুমিল্লার নামেই।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক আরও বলেন, বাঙালি জাতি যখনই কোনো সংকটময় মুহূর্তে উপনীত হয়, তখনই ছাত্রসমাজ ঐক্যবদ্ধ হয়ে তার জবাব দিয়ে এসেছে। জুলাই বিপ্লবে ছাত্রদের ত্যাগ থেকে আমাদের শিক্ষা নিতে হবে এবং সিদ্ধান্ত নিতে হবে যে রাষ্ট্রের সংস্কার ছাড়া কোনো নির্বাচন সম্ভব নয়। পাশাপাশি ভবিষ্যতে ফ্যাসিস্ট সরকার ও তাদের সহযোগীদের ক্ষমতায় আসার পথ যেন বন্ধ হয়, ছাত্রসমাজকে সেটি নিশ্চিত করতে হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা জেলার সমন্বয়ক সাকিব হোসাইনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল, কেন্দ্রীয় নির্বাহী সদস্য তরিকুল ইসলাম, নুসরাত তাবাসসুম, রিফাত রশিদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক মেহেদী হাসান ও সিনথিয়া।

সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লাকসাম উপজেলা জামায়াতের আমির হাফেজ জহিরুল ইসলাম, লাকসাম পৌরসভা জামায়াতের আমির জয়নাল আবেদিন পাটোয়ারী, কুমিল্লা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর পিপি অ্যাডভোকেট বদিউল আলম সুজন, ইসলামি আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য সেলিম মাহমুদ এবং লাকসাম পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক বেলাল রহমান মজুমদার।

পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের সদস্য এবং সমন্বয়কদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..