1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
সাঘাটায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালিত - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন

সাঘাটায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালিত

  • সর্বশেষ আপডেট: শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ১৫৫ বার পঠিত
সাঘাটায় খালেদা জিয়ার আশু সুস্থতা কামনায় দোয়া মাহফিল

আনোয়ার হোসেন রানা,গাইবান্ধা জেলা প্রতিনিধি

গাইবান্ধার সাঘাটায় বিএনপির চেয়ারপারসন সাবেক তিন বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ৮০ তম জন্মবার্ষিকী উপলক্ষে বেগম জিয়ার রোগমুক্তি ও আশু সুস্থতা কামনায় দোয়া মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৫ই আগস্ট) জুমারবাড়িতে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলাদল সাঘাটা উপজেলা শাখার আয়োজনে দোয়া মাহফিল ও আলোচনা সভার অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা মহিলা দলের সভানেত্রী মৌসুমী আক্তার মিষ্টির সভাপতিত্বে ও সাধারণ-সম্পাদক আয়েশা সিদ্দিকা সাবিলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাইবান্ধা জেলা বিএনপির সহ-সভাপতি ও গাইবান্ধা-০৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব নাহিদুজ্জামান নিশাদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম-আহ্বায়ক আব্দুল মঈন প্রধান লাবু,যুগ্ম-আহবায়ক আবুল কালাম আজাদ, ঘুড়িদহ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর বাবলু,জুমারবাড়ি ইউনিয়ন বিএনপি’র সিনিয়র যুগ্ম-আহ্বায়ক ইনামুল হক মাস্টার প্রমুখ।
এছাড়াও উপস্থিত ছিলেন,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মিজানুর রহমান মৃদুল,সিনিয়র যুগ্ম-আহবায়ক সাইফুল ইসলাম সাহিদ ইকবাল,জুমারবাড়ি ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মইনুল মইনুল হাসান খোকন, ফুলছড়ি সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি নিরব ইসলাম সৈতু সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়নে জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..