1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
পার্বত্য অস্থিরতা ঠেকাতে সেনা টহল বাড়ানোর আহ্বান খেলাফতে মজলিসের - Janatar Jagoron
শিরোনাম
পশ্চিমবঙ্গের সব মাদ্রাসায় বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক শৈশব অভিজ্ঞতা তুলে প্রিয়ন্তি উর্বীর আবেগঘন ফেসবুক পোস্ট জাস্টিস কার্ড দাবিতে কঠোর বার্তা দিলেন হাসনাত পল্লবীর রামিসা হত্যাকাণ্ডে দ্রুত তদন্ত নির্দেশ আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় মৃত্যুদণ্ডের এক বছর পরও কার্যকর হয়নি রায় গৃহবধূকে গলাকেটে হত্যা, ঘরে ছিল পাঁচ লাখ টাকা তানজিম সারোয়ার হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড ঘোষণা গরমে জনপ্রিয় আখের রস কতটা নিরাপদ, জানুন বিস্তারিত কুমিল্লায় পথসভায় তারেক রহমান উপস্থিত চাঁদপুরে উন্নয়ন কর্মসূচি ঘোষণা যুক্তরাষ্ট্র-বাণিজ্য চুক্তি নিয়ে জামায়াতের সঙ্গে আলোচনা হয়নি: জামায়াত আমির

পার্বত্য অস্থিরতা ঠেকাতে সেনা টহল বাড়ানোর আহ্বান খেলাফতে মজলিসের

  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫
  • ১২১ বার পঠিত
র্বত্য অস্থিরতা ঠেকাতে সেনা টহল বাড়ানোর আহ্বান

অনলাইন ডেস্ক,

সম্প্রতি পার্বত্য চট্টগ্রামে উত্তেজনাপূর্ণ পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে খেলাফত মজলিস। দলের নির্বাহী বৈঠকে নেতারা বলেন, অপশক্তির মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে পাহাড়ি ও বাঙালিদের মধ্যে সংঘাত সৃষ্টি করে যারা খুন-অরাজকতা ঘটিয়েছে, তাদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।

নেতারা বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিতে পার্বত্য অঞ্চলে সেনা টহল বাড়ানো ও নতুন ক্যাম্প স্থাপনের বিকল্প নেই। তারা অভিযোগ করেন, হিন্দু ধর্মাবলম্বীদের উৎসব চলাকালে দেশে সহিংসতা উসকে দেওয়া বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ, যা দেশবিরোধী চক্রের গভীর পরিকল্পনার বহিঃপ্রকাশ। এই চক্রান্ত রুখতে দেশপ্রেমিক নাগরিকদের আরও সজাগ থাকার আহ্বান জানানো হয়।

বৈঠকে আরও বলা হয়, নির্বাচন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানবিরোধী অপশক্তি সক্রিয় হয়ে উঠেছে। এদের মোকাবিলায় প্রশাসনকে কঠোর হতে হবে। নির্বাচনের তফসিল ঘোষণার আগেই জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে, যাতে গণঅভ্যুত্থানের চেতনাকে কেউ বিকৃত করতে না পারে। পাশাপাশি সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা জোরদার, কালো টাকার প্রভাব রোধ ও পেশিশক্তি নিরসনের দাবি জানানো হয়।

এছাড়া নির্বাহী পরিষদ গাজায় অব্যাহত ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যার তীব্র নিন্দা জানায়। নেতারা বলেন, গাজার উদ্দেশ্যে রওনা দেওয়া মানবাধিকার কর্মী ও স্বেচ্ছাসেবীদের ত্রাণবাহী জাহাজ আটক করে ইসরায়েল মানবতার ইতিহাসে কলঙ্কজনক দৃষ্টান্ত স্থাপন করেছে। তারা বলেন, দখলদার রাষ্ট্র ইসরায়েলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সামরিক প্রতিরোধ গড়ে তোলা ছাড়া বিকল্প নেই।

গত বুধবার সন্ধ্যায় রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে সভাপতিত্ব করেন মহাসচিব ড. আহমদ আবদুল কাদের। নির্বাহী পরিষদের অন্যান্য সদস্যরাও এতে উপস্থিত ছিলেন।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..