1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
নির্বাচন অন্তর্ভুক্তিমূলক করতে কাজ করছে ইসি - Janatar Jagoron
শিরোনাম
পশ্চিমবঙ্গের সব মাদ্রাসায় বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক শৈশব অভিজ্ঞতা তুলে প্রিয়ন্তি উর্বীর আবেগঘন ফেসবুক পোস্ট জাস্টিস কার্ড দাবিতে কঠোর বার্তা দিলেন হাসনাত পল্লবীর রামিসা হত্যাকাণ্ডে দ্রুত তদন্ত নির্দেশ আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় মৃত্যুদণ্ডের এক বছর পরও কার্যকর হয়নি রায় গৃহবধূকে গলাকেটে হত্যা, ঘরে ছিল পাঁচ লাখ টাকা তানজিম সারোয়ার হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড ঘোষণা গরমে জনপ্রিয় আখের রস কতটা নিরাপদ, জানুন বিস্তারিত কুমিল্লায় পথসভায় তারেক রহমান উপস্থিত চাঁদপুরে উন্নয়ন কর্মসূচি ঘোষণা যুক্তরাষ্ট্র-বাণিজ্য চুক্তি নিয়ে জামায়াতের সঙ্গে আলোচনা হয়নি: জামায়াত আমির

নির্বাচন অন্তর্ভুক্তিমূলক করতে কাজ করছে ইসি

  • সর্বশেষ আপডেট: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ১৩৯ বার পঠিত
নির্বাচন অন্তর্ভুক্তিমূলক করতে ইসি কাজ করছে
নির্বাচন অন্তর্ভুক্তিমূলক করতে ইসি কাজ করছে

অনলাইন ডেস্ক

নির্বাচনে সব শ্রেণির অংশগ্রহণ নিশ্চিত করা গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। রোববার (৩১ আগস্ট) দুপুরে ‘ন্যাশনাল কনসালটেশন অন ইনক্লুশন অব পারসনস উইথ ডিজ্যাবিলিটিস ইন ইলেকটোরাল প্রসেস’ অনুষ্ঠানে তিনি বলেন, নির্বাচনের পরিবেশ ফিরিয়ে আনার জন্য কাজ চলছে।

তিনি জানান, আগামী নির্বাচনকে অন্তর্ভুক্তিমূলক করতে শারীরিকভাবে অক্ষম ও প্রতিবন্ধীদের ভোটের জন্য উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা হচ্ছে। এছাড়া এবার প্রবাসী এবং বন্দিরা ভোট দিতে পারবে।

ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, প্রতিবন্ধীদের ভোটাধিকার নিশ্চিত করতে সব ধরনের সহায়তা করা হবে এবং নির্বাচনে অংশগ্রহণে সাংবিধানিক কোনো বাধা নেই।

এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী উল্লেখ করেন, আওয়ামী লীগ নির্বাচন বানচালের চেষ্টা করছে এবং তা প্রতিহত করতে জনগণ ও রাজনৈতিক দলগুলোকে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, ফ্যাসিস্ট সরকারের পতনের পর রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐক্য ছিল, তা জাতীয় স্বার্থে অটুট রাখতে হবে। ঐক্যে ফাটল ধরলে নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, সুষ্ঠু নির্বাচন আয়োজনে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত, তবে সফলতার জন্য রাজনৈতিক দল ও সবার সহযোগিতা প্রয়োজন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার বিষয়টিও গুরুত্বসহকারে দেখা হচ্ছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..