রবিবার, ৩১ মে ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন
ভোটার আস্থা ফেরাতে নিরপেক্ষ ও স্বচ্ছ নির্বাচনের ঘোষণা
অনলাইন ডেস্ক
প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের মতে, দেশের নির্বাচন ব্যবস্থার প্রতি জনগণের আস্থা ভেঙে পড়েছে। ভোটারদের কেন্দ্রে ফিরিয়ে আনা এখন একটি বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।
শনিবার (৯ আগস্ট) সকালে রংপুরে গণমাধ্যমকে তিনি এসব কথা জানান।
নাসির উদ্দিন জোর দিয়ে বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি অন্যতম বড় চ্যালেঞ্জ হবে। তবে নির্বাচনের সময় ঘনিয়ে এলে এ পরিস্থিতির উন্নতি ঘটবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও জানান, গত নির্বাচনে যেসব প্রিসাইডিং অফিসার দায়িত্বে অবহেলা বা সমস্যা সৃষ্টি করেছেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে নির্বাচন কমিশন।
সিইসি স্পষ্ট করে বলেন, আগামী নির্বাচনে নির্বাচন কমিশন কোনো ব্যক্তি বা দলের পক্ষে বা বিপক্ষে অবস্থান নেবে না। ১৮ কোটি মানুষের স্বার্থে নিরপেক্ষভাবে কাজ করা হবে। ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে স্বচ্ছ, সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে।