1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
ডেঙ্গু প্রতিরোধে বিশেষ টাস্কফোর্স গঠন - Janatar Jagoron

ডেঙ্গু প্রতিরোধে বিশেষ টাস্কফোর্স গঠন

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ৩৪ বার পঠিত
ডেঙ্গু প্রতিরোধ

ডেঙ্গু ও অন্যান্য মশাবাহিত রোগ প্রতিরোধ কার্যক্রম আরও শক্তিশালী করতে একটি বিশেষ টাস্কফোর্স গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের তত্ত্বাবধানে এই টাস্কফোর্স মাঠপর্যায়ে কার্যক্রম তদারকি ও সমন্বয় বৃদ্ধির দায়িত্ব পালন করবে।

মঙ্গলবার সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত ‘ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধবিষয়ক জাতীয় কমিটি’র প্রথম সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে প্রতিমন্ত্রীসহ বিভিন্ন মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।

সভায় জানানো হয়, ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলা ও প্রতিরোধমূলক কার্যক্রমকে আরও কার্যকর করতে বিশেষ টাস্কফোর্সটি জরুরি নির্দেশনা প্রদান, সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং দ্রুত পদক্ষেপ বাস্তবায়নের কাজ করবে।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ডেঙ্গু প্রতিরোধে সব প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করতে হবে। একই সঙ্গে জনগণের সচেতনতা ও অংশগ্রহণ ছাড়া এই কার্যক্রম সফল করা সম্ভব নয় বলে তিনি মন্তব্য করেন।

তিনি সিটি করপোরেশন, পৌরসভা, জেলা পরিষদসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে আরও দায়িত্বশীলভাবে কাজ করার নির্দেশনা দেন।

সভায় ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে রয়েছে ব্যাপকভাবে লিফলেট বিতরণ ও প্রচারণা, শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা, পরিচ্ছন্নতা অভিযান জোরদার, ফগার মেশিনের মান নিয়মিত পর্যবেক্ষণ এবং মশক নিধন কার্যক্রম তদারকি।

এছাড়া এডিস মশার প্রজননস্থল চিহ্নিত করে ধ্বংস, নির্মাণাধীন ভবন ও ঝুঁকিপূর্ণ এলাকায় নিয়মিত পরিদর্শন, গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে সচেতনতা বৃদ্ধি এবং লার্ভা শনাক্ত স্থানে দ্রুত ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্তও নেওয়া হয়।

ডেঙ্গু রোগীর তথ্য দ্রুত সংগ্রহ ও বিশ্লেষণের মাধ্যমে ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ওপরও গুরুত্বারোপ করা হয়।

সভায় উপস্থিত কর্মকর্তারা বলেন, বর্ষা মৌসুমকে সামনে রেখে এখন থেকেই সমন্বিত প্রস্তুতি গ্রহণ জরুরি। জাতীয় কমিটির সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নের মাধ্যমে মাঠপর্যায়ের কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্ব দেওয়া হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, ওয়াসা, এলজিইডি, ডিপিএইচই, রাজউকসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা সভায় অংশ নেন।

উল্লেখ্য, মশাবাহিত রোগ প্রতিরোধে সরকারি কার্যক্রম আরও কার্যকর করতে জাতীয় কমিটি পুনর্গঠন করা হয়েছে। নতুন কাঠামোর আওতায় সমন্বিত উদ্যোগের মাধ্যমে ডেঙ্গু নিয়ন্ত্রণে অগ্রগতি অর্জনের প্রত্যাশা করা হচ্ছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..