1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
তেঁতুল খেলে কি শরীরের রক্ত পানি হয়ে যায়? যা বলছেন পুষ্টিবিদ - Janatar Jagoron
শিরোনাম
পশ্চিমবঙ্গের সব মাদ্রাসায় বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক শৈশব অভিজ্ঞতা তুলে প্রিয়ন্তি উর্বীর আবেগঘন ফেসবুক পোস্ট জাস্টিস কার্ড দাবিতে কঠোর বার্তা দিলেন হাসনাত পল্লবীর রামিসা হত্যাকাণ্ডে দ্রুত তদন্ত নির্দেশ আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় মৃত্যুদণ্ডের এক বছর পরও কার্যকর হয়নি রায় গৃহবধূকে গলাকেটে হত্যা, ঘরে ছিল পাঁচ লাখ টাকা তানজিম সারোয়ার হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড ঘোষণা গরমে জনপ্রিয় আখের রস কতটা নিরাপদ, জানুন বিস্তারিত কুমিল্লায় পথসভায় তারেক রহমান উপস্থিত চাঁদপুরে উন্নয়ন কর্মসূচি ঘোষণা যুক্তরাষ্ট্র-বাণিজ্য চুক্তি নিয়ে জামায়াতের সঙ্গে আলোচনা হয়নি: জামায়াত আমির

তেঁতুল খেলে কি শরীরের রক্ত পানি হয়ে যায়? যা বলছেন পুষ্টিবিদ

  • সর্বশেষ আপডেট: সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ১৮৬ বার পঠিত
তেঁতুল খেলে

তেঁতুল খেলে রক্ত পানি? সত্য-মিথ্যা জেনে নিন আজ!
অনলাইন ডেস্ক

তেঁতুলের নাম শুনলেই মুখে পানি চলে আসে। বহুল পরিচিত এই ফল নিয়ে সমাজে প্রচলিত আছে নানা নেতিবাচক বিশ্বাস। অনেকেই মনে করেন, তেঁতুল খেলে রক্ত পানি হয়ে যায়। কিন্তু এই ধারণা কতটা সত্য? চলুন, এবার জেনে নেওয়া যাক এর বৈজ্ঞানিক দিক।এ বিষয়ে গণমাধ্যমে বক্তব্য দিয়েছেন সিলেট ডায়াবেটিস অ্যান্ড জেনারেল হাসপাতালের পুষ্টিবিদ ও ডায়াবেটিস এডুকেটর স্বর্ণালী দাস বিজয়া।তেঁতুল খেলে রক্ত পানি হয়ে যায় কি না—এ বিষয়ে স্বর্ণালী দাস বিজয়া বলেন, তেঁতুল নিয়ে আমাদের সমাজে অনেক ভুল ধারণা প্রচলিত। তেঁতুল খেলে রক্ত পানি হয়ে যায়—এটা নিছক কুসংস্কার। তেঁতুলে থাকা অ্যান্টিকোয়াগুলেন্ট ও অ্যান্টিপ্লেটলেট উপাদান রক্ত পাতলা করতে পারে। তবে পাতলা হওয়া আর পানি হয়ে যাওয়া এক জিনিস নয়।রক্তের পিএইচ কমে পানির মতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকলেও, শরীরের বাফার সিস্টেম এমন পরিবর্তনকে প্রতিহত করে। যদি শরীর গুরুতরভাবে রোগাক্রান্ত না হয়, রক্তের পিএইচ মান সহজে বদলায় না। তাই তেঁতুল খেলে রক্ত পানি হয়ে যাবে—এই ধারণা একদম ভিত্তিহীন।তেঁতুলে থাকা ফাইটোক্যামিকেল শরীরের গ্লুকোজ কমায় এবং ডায়াবেটিস রোগীদের হাইপারগ্লাইসেমিয়া প্রতিরোধে সাহায্য করে।এছাড়া এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট ও প্রদাহবিরোধী উপাদান, যা হৃদরোগ, ক্যানসার এবং ডায়াবেটিসের ঝুঁকি হ্রাসে কার্যকর।গবেষণায় দেখা গেছে, তেঁতুলের নির্যাস লিভারের অক্সিডেটিভ স্ট্রেস কমায়। প্রোকিয়ানিডিন উপাদানগুলো লিভারকে ফ্রি র‍্যাডিকাল থেকে রক্ষা করে। তেঁতুলে থাকা খনিজ উপাদান শরীরে সেল ড্যামেজ কমায়।তেঁতুল ট্রাইগ্লিসারাইড ও এলডিএল কোলেস্টেরল কমিয়ে রক্তনালিতে চর্বি জমতে বাধা দেয় এবং এথেরোক্লেরোসিস প্রতিরোধে সাহায্য করে। পাশাপাশি এটি লিভারে চর্বি জমার ঝুঁকিও কমায়।তেঁতুলের মতো টক ফলগুলোর ভিটামিন ‘সি’ কোলাজেন তৈরিতে সহায়তা করে, যা ক্ষতস্থান দ্রুত শুকাতে সাহায্য করে। টক ফল খেলে ঘা পাকে না, বরং দ্রুত ভালো হয়ে যায়।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..