রবিবার, ৩১ মে ২০২৬, ১০:৪১ পূর্বাহ্ন
সকালের পেটের ক্ষতি করছে কোন খাবার? এখনই জেনে নিন!
অনলাইন ডেস্ক
সকালের এক বিশেষ জাদু আছে। সূর্য ওঠার সেই স্বর্গীয় ক্ষণ, যখন চারপাশের ব্যস্ততা এখনো ঘুমিয়ে আছে। এই সময়েই আপনার পেট খাবারের ইঙ্গিত দিচ্ছে? কিন্তু জেগে ওঠার পর প্রথম যে খাবার চোখে পড়বে, তা খাওয়ার আগে সাবধান হোন। খালি পেটে সব খাবার শরীরের পক্ষে ভালো নয়। এমন কিছু খাবার আছে যেগুলো সকালে ঘুম থেকে উঠে খেলে উপকারের চেয়ে ক্ষতিই বেশি হতে পারে। চলুন জেনে নিই, সকালে খালি পেটে কোন খাবারগুলো না খাওয়াই ভালো—
সাইট্রাস ফল
টক এবং রসালো এই ফলগুলো দিন শুরু করার জন্য যথেষ্ট প্রলোভনমূলক মনে হতে পারে। কিন্তু খালি পেটে কমলা, মাল্টা, লেবু, জাম্বুরা, আমড়া বা আমলকী খেলে পেটে জ্বালাভাব তৈরি হতে পারে। এতে বুকজ্বালা বা অতিরিক্ত অ্যাসিডিটির সমস্যা দেখা দিতে পারে, এমনকি আগের সমস্যাও বাড়িয়ে তুলতে পারে। আমাদের অন্ত্র সকালে হালকা খাবার চায়। সাইট্রাস ফল দিনের পরের দিকে খাওয়াই ভালো, যখন শরীর তা হজমে প্রস্তুত থাকে।
কলা
স্বাস্থ্যকর নাস্তা হিসেবে কলা জনপ্রিয়, কিন্তু খালি পেটে খেলে রক্তে ম্যাগনেশিয়ামের মাত্রা হঠাৎ বেড়ে যেতে পারে। এর ফলে হৃদযন্ত্রের ওপর প্রভাব পড়তে পারে, বিশেষত রক্তচাপের সমস্যা থাকলে। এছাড়া কলায় যথেষ্ট ফাইবার বা চর্বি নেই, তাই খাওয়ার কিছুক্ষণ পরেই আবার ক্ষুধা পেতে পারে। কলা যদি খেতে চান, তবে কিছু বাদাম বা ওটসের সঙ্গে মিশিয়ে নিন।
মসলাদার আচার বা চাটনি
আচার ও চাটনি আমাদের অনেকেরই প্রিয়। কিন্তু খালি পেটে এগুলো খেলে হজমে সমস্যা হতে পারে। সকালে মসলা বেশি খেলে অ্যাসিড তৈরি হয়, যার ফলে বুকজ্বালা, অস্বস্তি বা বমি বমি ভাব হতে পারে। দুপুর বা বিকেলে এসব খেলে সমস্যা হবে না।
ব্ল্যাক কফি
সকালে এক কাপ ব্ল্যাক কফি অনেকের রুটিন হলেও, এটি খালি পেটে না খাওয়াই ভালো। ব্ল্যাক কফি পেটে অ্যাসিডের মাত্রা বাড়িয়ে দেয় এবং অন্ত্রের স্বাভাবিক ভারসাম্য নষ্ট করতে পারে, বিশেষত যদি আপনি আগে থেকেই হজমের সমস্যায় ভোগেন। নাস্তার কিছুক্ষণ পরে কফি খেলে ঝুঁকি কম থাকে।
কাঁচা শাক-সবজি
সালাদ স্বাস্থ্যকর মনে হলেও, ঘুম থেকে ওঠার পরপরই শসা, টমেটো বা মরিচের মতো কাঁচা সবজি খেলে সমস্যা হতে পারে। এতে থাকা ফাইবার উপকারী হলেও খালি পেটে তা পেট ফাঁপা ও অস্বস্তির কারণ হতে পারে।