1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
গ্রেপ্তার সেনাদের ২৪ ঘণ্টার মধ্যে আদালতে হাজির করতে হবে: চিফ প্রসিকিউটর - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন

গ্রেপ্তার সেনাদের ২৪ ঘণ্টার মধ্যে আদালতে হাজির করতে হবে: চিফ প্রসিকিউটর

  • সর্বশেষ আপডেট: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ১৯২ বার পঠিত
ঢাকা সেনানিবাসে সাময়িক কারাগার ঘোষণা

অনলাইন ডেস্ক ,

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেছেন, সেনাবাহিনীর হেফাজতে থাকা সেনা সদস্যদের গ্রেপ্তার দেখানো হলে তাদের ২৪ ঘণ্টার মধ্যে আদালতে হাজির করতে হবে। এরপর ট্রাইব্যুনালই সিদ্ধান্ত নেবে, আসামি সাবজেল রাখবেন কি না।

সোমবার তিনি এসব মন্তব্য করেন ঢাকা সেনানিবাসে অবস্থিত একটি ভবনকে সাবজেল হিসেবে ঘোষণা করা প্রসঙ্গে। তিনি বলেন, সরকারের যেকোনো স্থানকে সাময়িক কারাগার বানানোর এখতিয়ার আছে। তবে ট্রাইব্যুনালের আইন অনুযায়ী আসামিকে দ্রুত আদালতে হাজির করতে হবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঢাকা সেনানিবাসের বাশার রোড সংলগ্ন উত্তর দিকে অবস্থিত ‘এমইএস’ বিল্ডিং-৫৪ সাময়িকভাবে কারাগার হিসেবে ঘোষণা করা হয়েছে। প্রজ্ঞাপনের তারিখ ১২ অক্টোবর, যদিও সংবাদটি সোমবার জানা গেছে।

এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ১৫ সেনা কর্মকর্তাকে হেফাজতে নেওয়ার কথা গণমাধ্যমে জানানো হয়েছিল।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..