1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
বন্ধ শ্রমবাজার সচল করতে মালয়েশিয়ায় ড. আসিফ নজরুল, প্রবাসীদের পাশে থাকার বার্তা - Janatar Jagoron
শিরোনাম

বন্ধ শ্রমবাজার সচল করতে মালয়েশিয়ায় ড. আসিফ নজরুল, প্রবাসীদের পাশে থাকার বার্তা

  • সর্বশেষ আপডেট: বুধবার, ১৪ মে, ২০২৫
  • ২৫০ বার পঠিত
ড. আসিফ নজরুল

প্রবাসীদের দুঃখ লাঘবে মালয়েশিয়ায় সরকারের সরাসরি মিশন!
অনলাইন ডেস্ক

বাংলাদেশি কর্মীদের জন্য বন্ধ হয়ে থাকা শ্রমবাজার ইস্যুতে দ্বিপাক্ষিক আলোচনায় অংশ নিতে মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ড. আসিফ নজরুল।

স্থানীয় সময় মঙ্গলবার (১৩ মে) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি কুয়ালালামপুর পৌঁছান।

বিমানবন্দরে পৌঁছেই সাংবাদিকদের প্রশ্নের জবাবে আসিফ নজরুল বলেন, “এই সফরের মূল উদ্দেশ্য শ্রমবাজারের অচলাবস্থা নিরসন। আমাদের প্রবাসী ভাইয়েরা দীর্ঘদিন ধরে সমস্যায় আছেন—অনেকে অনিয়মিত, অনেকেই কাজ পাচ্ছেন না। তারা আমাদের রেমিট্যান্সের মূল চালিকাশক্তি। তাদের কষ্ট লাঘব করাই এখন অগ্রাধিকার।”

জানা গেছে, সফরের দ্বিতীয় দিন, বুধবার (১৪ মে), তিনি মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশিদের একটি ফ্যাক্টরি পরিদর্শন করবেন এবং শ্রমিকদের সঙ্গে সরাসরি মতবিনিময় করবেন। এরপর বৃহস্পতিবার (১৫ মে) মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইল এবং মানবসম্পদমন্ত্রী স্টিভেন সিম চি কেওংয়ের সঙ্গে বৈঠকে বসবেন তিনি। আলোচনার মূল বিষয় থাকবে বাংলাদেশি কর্মীদের ফিরিয়ে আনার পথ সুগম করা।

প্রসঙ্গত, প্রায় এক বছর ধরে মালয়েশিয়া বাংলাদেশের নতুন কর্মী নিচ্ছে না। ২০২৩ সালের ৩১ মে’র পর দেশটি আর কোনো নিয়োগ দেয়নি। এই সময়ের মধ্যে দুই দেশের জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের বৈঠকও হয়নি, যদিও আনুষ্ঠানিক-অনানুষ্ঠানিক আলোচনা চলেছে।

উল্লেখ্য, এর আগেও মালয়েশিয়া একাধিকবার বাংলাদেশি শ্রমবাজার বন্ধ করেছে। ২০০৮ সালে প্রথমবার বন্ধ হয়ে ২০১৬ সালে আবার চালু হয়। এরপর ২০১৮ সালে দুর্নীতির অভিযোগে ফের বন্ধ হয়। দীর্ঘ তিন বছর পর ২০২১ সালের ১৮ ডিসেম্বর নতুন চুক্তির মাধ্যমে বাজারটি পুনরায় খোলে, ২০২২ সালের আগস্টে কর্মী পাঠানো শুরু হলেও ২০২৩ সালের ১ জুন আবার নিষেধাজ্ঞা জারি করে মালয়েশিয়া।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..