1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকায় নিরাপত্তা জোরদার - Janatar Jagoron

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে ঢাকায় নিরাপত্তা জোরদার

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬
  • ২৯ বার পঠিত
ঢাকা নিরাপত্তা

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে রাজধানী ঢাকা এবং গুরুত্বপূর্ণ কয়েকটি এলাকায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সম্ভাব্য নাশকতা, বিশৃঙ্খলা ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনী সমন্বিতভাবে দায়িত্ব পালন করছে।

সরকারের পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকাসহ আরও চারটি জেলাকে বিশেষ গুরুত্ব দিয়ে নিরাপত্তা পরিকল্পনা বাস্তবায়ন করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকেই রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত নিরাপত্তা নজরদারি লক্ষ্য করা যায়।

রাজধানীর গুলিস্তান, প্রেসক্লাব, শাহবাগ, মতিঝিল, ফার্মগেট, পান্থপথ এবং ধানমন্ডি এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে চেকপোস্ট স্থাপন করা হয়েছে এবং নজরদারি বাড়ানো হয়েছে।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী জানান, জনসমাগমের সম্ভাবনা রয়েছে এমন এলাকাগুলোতে সকাল থেকেই পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে।

তিনি আরও জানান, রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশের উপস্থিতি স্বাভাবিক সময়ের তুলনায় বাড়ানো হয়েছে এবং পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে।

ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার এস এন নজরুল ইসলাম বলেন, একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী এবং পবিত্র মহরম মাসকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা বা নাশকতা ঠেকাতে সর্বোচ্চ সতর্কতা গ্রহণ করা হয়েছে।

তিনি জানান, রাজধানীর পাশাপাশি আশপাশের এলাকায় বিজিবি ও সেনাবাহিনীও দায়িত্ব পালন করছে, যাতে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা যায়।

এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে সেনা মোতায়েনের জন্য একটি চিঠি পাঠানো হয়। এতে বলা হয়, নিষিদ্ধ বিভিন্ন সংগঠনের বেআইনি মিছিল, শোডাউন ও কর্মসূচি থেকে নাশকতার আশঙ্কা রয়েছে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, ঢাকা, চট্টগ্রাম, গাজীপুর মহানগর, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ ও ফরিদপুরে শান্তিশৃঙ্খলা রক্ষায় এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ২২ থেকে ৩০ জুন পর্যন্ত ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ হিসেবে সেনা মোতায়েন করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..