1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
চার দফা দাবিতে জাতীয় নাগরিক জোটের আত্মপ্রকাশ - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন

চার দফা দাবিতে জাতীয় নাগরিক জোটের আত্মপ্রকাশ

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ২৩৭ বার পঠিত
চার দফা দাবিতে নতুন রাজনৈতিক জোটের উদ্ভব

অনলাইন ডেস্ক,

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে ভোটাধিকার পুনরুদ্ধার ও গণতন্ত্র পুনর্গঠনের চার দফা লক্ষ্য নিয়ে গঠিত হলো নতুন রাজনৈতিক মঞ্চ— ‘জাতীয় নাগরিক জোট’
মঙ্গলবার (৭ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে এই নতুন জোট।

আত্মপ্রকাশ অনুষ্ঠানে বক্তারা বলেন, গণঅভ্যুত্থান-উত্তর বাংলাদেশের রাজনীতিতে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেনি। মানবিক ও গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা গড়তে ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা, সামাজিক ন্যায়বিচার ও সংস্কার এখন সময়ের দাবি। কিন্তু অন্তর্বর্তী সরকারের পাশাপাশি কিছু রাজনৈতিক দল বৈদেশিক শক্তির কাছে নতজানু হয়ে দেশের সার্বভৌমত্বকে ঝুঁকির মুখে ফেলছে। বক্তারা অভিযোগ করেন, বিদেশি চুক্তি ও সমঝোতায় জাতীয় স্বার্থ বারবার উপেক্ষিত হচ্ছে।

জাতীয় নাগরিক জোটের ঘোষিত চার দফা লক্ষ্য হলো— ভোটাধিকার পুনরুদ্ধার, জনবান্ধব ও টেকসই সংস্কার, নিবর্তনমূলক কালো আইন বাতিল, এবং অন্তর্বর্তী সরকারের জবাবদিহিতা নিশ্চিত করা।

আত্মপ্রকাশ অনুষ্ঠানে জোটের শরীক সংগঠনগুলোর মধ্যে উপস্থিত ছিলেন— আমজনতা দলের সাধারণ সম্পাদক মো. তারেক রহমান, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে.এম. রকিবুল ইসলাম রিপন, বাংলাদেশ বেকার মুক্তি পরিষদের সভাপতি মো. আতিকুর রহমান রাজা, এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীরা।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..