বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:২৬ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক,
বিসিবি নির্বাচনে আলোচিত প্রার্থী এবং জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল বুধবার (১ অক্টোবর) মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। বিসিবি অফিসে এসে নিজের প্রার্থিতা প্রত্যাহার করার পর গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তামিম। তিনি জানান, স্বেচ্ছাচারিতা ও নোংরামি প্রতিরোধ করতেই এই সিদ্ধান্ত নিয়েছেন।
তামিম বলেন, “আজ যারা প্রার্থিতা প্রত্যাহার করেছেন তাদের নাম দেখলেই বোঝা যায় তারা সবাই হেভিওয়েট। এটা আমাদের প্রতিরোধের পথে এক পদক্ষেপ, এই নোংরামির সঙ্গে আমরা থাকতে পারব না।”
তিনি আরও বলেন, “নির্বাচনটি বিসিবির ইতিহাসে এক কালো অধ্যায় হয়ে থাকবে। যারা বর্তমানে দায়িত্বে আছেন তারা জেতার সুযোগ পেতে পারেন, কিন্তু এটি নির্বাচন নয়। ক্রিকেটকে মান্যতা দিতে হলে আগে নির্বাচন প্রক্রিয়া ঠিক করতে হবে।”
নিজের সিদ্ধান্তের পেছনে তিনি যুক্তি তুলে ধরেন যে, মনোনয়ন প্রত্যাহার করেছেন ১৪–১৫ জন প্রার্থী, কারণ নির্বাচন ইচ্ছামতো পরিবর্তিত হচ্ছে, হস্তক্ষেপ চলছে, এবং এটি ক্রিকেটের সঙ্গে মানায় না। তামিম ভবিষ্যতে এই বিষয়ে বিস্তারিত প্রকাশ করার আশ্বাসও দিয়েছেন।