1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
প্রধান উপদেষ্টা ড. ইউনূসের আজ আরও সাত রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:১৬ অপরাহ্ন

প্রধান উপদেষ্টা ড. ইউনূসের আজ আরও সাত রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫
  • ২০১ বার পঠিত
ড. মুহাম্মদ ইউনূস আরও সাতটি দলের সঙ্গে বৈঠকে

অনলাইন ডেস্ক

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মঙ্গলবার (০২ সেপ্টেম্বর) বিকেল ৫টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আরও সাতটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকে বসবেন। এর আগে বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপির সঙ্গে তাঁর গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।

সোমবার (০১ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য নিশ্চিত করে।

রোববার প্রধান তিন দলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা স্পষ্ট করেন, আগামী ফেব্রুয়ারির মধ্যেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি আরও সতর্ক করে বলেন, নির্বাচনের বিকল্প চিন্তাই জাতির জন্য বিপজ্জনক।

প্রেস সচিব শফিকুল আলম জানান, প্রধান উপদেষ্টা প্রতিটি বৈঠকেই বলেছেন—তিনি জাতির উদ্দেশে ভাষণে যে প্রতিশ্রুতি দিয়েছেন, ফেব্রুয়ারির প্রথমার্ধেই অবাধ ও উৎসবমুখর নির্বাচন হবে।

আসন্ন দুর্গাপূজা ঘিরে অস্থিতিশীলতা রোধে রাজনৈতিক দলগুলোর সহযোগিতা চান প্রধান উপদেষ্টা। আর জাতীয় পার্টি ইস্যুতে তিনি নেতাদের বক্তব্য মনোযোগ দিয়ে শুনেছেন বলেও জানান প্রেস সচিব।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..