বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
৭১-এর চেয়েও ভয়ঙ্কর আজকের শাসনের নৃশংসতা!
অনলাইন ডেস্ক
নৃশংসতায় শেখ হাসিনা ও তার সহযোগীরা ১৯৭১-এর পাক হানাদারদেরও ছাড়িয়ে গেছে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুল।
মঙ্গলবার (২৯ জুলাই) সকালে বিচার প্রশিক্ষণ ইনস্টিটিউটে গণমাধ্যম আয়োজিত এক আলোচনায় তিনি এসব কথা বলেন।
আইন উপদেষ্টা বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত হত্যাকাণ্ডগুলোর বিচার সঠিক প্রক্রিয়াতেই সম্পন্ন হবে। জনগণকে হতাশ না হয়ে অপেক্ষা করতে হবে। বিচারিক প্রক্রিয়া শুরু হয়েছে, আশাবাদী বর্তমান সরকারের মেয়াদেই চূড়ান্ত রায় আসবে।
তিনি আরও বলেন, এমন সাক্ষ্য-প্রমাণ রেখে যাওয়া হবে যেন ভবিষ্যতে কোনো সরকার চাইলেও সেই বিচার প্রক্রিয়া নস্যাৎ করতে না পারে।