1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
ডেঙ্গু কাড়লো আরও ২ প্রাণ, হাসপাতালে ৩৯৪ - Janatar Jagoron

ডেঙ্গু কাড়লো আরও ২ প্রাণ, হাসপাতালে ৩৯৪

  • সর্বশেষ আপডেট: সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ১৯৭ বার পঠিত
ডেঙ্গু

ডেঙ্গুর ছোবলে শোকাহত দেশ, কোথায় প্রতিরোধের বর্ম?
অনলাইন ডেস্ক

দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। রোববার (২৭ জুলাই) সকাল ৮টা থেকে সোমবার (২৮ জুলাই) সকাল ৮টার মধ্যে এই মৃত্যুর ঘটনা ঘটে। চলতি বছরে ডেঙ্গুতে মোট প্রাণহানি দাঁড়াল ৭৮ জনে।

সোমবার (২৮ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে গণমাধ্যমে পাঠানো তথ্য অনুযায়ী, এই ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৯৪ জন ডেঙ্গু রোগী। আর এখন পর্যন্ত চিকিৎসা নিয়েছেন ১৯ হাজার ৯২৩ জন।

সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১ হাজার ২৫৮ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। তাদের মধ্যে রাজধানী ঢাকায় ৩৪৮ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন বিভাগে রয়েছেন ৯১০ জন।

স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্যমতে, শুধু চলতি জুলাই মাসেই হাসপাতালে ভর্তি হয়েছেন ৯ হাজার ৬২৭ জন এবং মৃত্যু হয়েছে ৩৬ জনের।

এছাড়া জানুয়ারিতে ১ হাজার ১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন, মে-তে ১ হাজার ৭৭৩ জন এবং জুনে ৫ হাজার ৯৫১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে তিন জন, এপ্রিলে সাত জন, মে-তে তিন জন এবং জুনে ১৯ জনের মৃত্যু হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..