1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
আর্থিক সহায়তার পোস্ট দিয়ে সরিয়ে নিল প্রধান উপদেষ্টার প্রেস উইং - Janatar Jagoron

আর্থিক সহায়তার পোস্ট দিয়ে সরিয়ে নিল প্রধান উপদেষ্টার প্রেস উইং

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ১৮৭ বার পঠিত
পোস্ট দিয়ে সরিয়ে নিল প্রধান উপদেষ্টার প্রেস উইং

কে দায় নেবে এই পোস্ট গায়েবের? প্রশ্ন ঘুরছে চারদিকে!
অনলাইন ডেস্ক

উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে ক্ষতিগ্রস্তদের সহায়তায় পোস্ট দিয়েও হঠাৎ করে সরিয়ে নেয় প্রধান উপদেষ্টার প্রেস উইং।

মঙ্গলবার (২২ জুলাই) দুপুর ২টার পরপরই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া হয় একটি আর্থিক সহায়তার পোস্ট। কিন্তু ৩০ মিনিট না পেরোতেই পোস্টটি গায়েব!

পোস্টে উল্লেখ ছিল, ‘মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণ বিমান বিধ্বস্তে ক্ষতিগ্রস্তদের সাহায্যে যে কেউ এই তহবিলে অর্থ পাঠাতে পারেন।’

সঙ্গে যুক্ত ছিল প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলের একটি চলতি হিসাব নম্বরও। কিন্তু কিছুক্ষণ পর, সেই পোস্ট আর খুঁজে পাওয়া যায়নি।

এ নিয়ে কোনো ব্যাখ্যাও দেয়নি প্রেস উইং।

এদিকে, গণমাধ্যমে প্রকাশিত আইএসপিআরের তথ্য অনুযায়ী, এ দুর্ঘটনায় প্রাণহানি বেড়ে ৩১ জনে দাঁড়িয়েছে।

এর আগে সোমবার (২১ জুলাই) দুপুর ১টা ১৮ মিনিটে উত্তরার মাইলস্টোন ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর এফটি-৭ বিজিআই যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়। আগুনে পুড়ে যায় পুরো বিমানটি।

আইএসপিআরের বরাতে জানা যায়, উড্ডয়নের ১২ মিনিট পরই বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..