1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
উত্তরায় বিমান বিধ্বস্ত, ২০ জনের মরদেহ হস্তান্তর - Janatar Jagoron

উত্তরায় বিমান বিধ্বস্ত, ২০ জনের মরদেহ হস্তান্তর

  • সর্বশেষ আপডেট: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ১৪৪ বার পঠিত
উত্তরায় বিমান বিধ্বস্ত

মাইলস্টোন ক্যাম্পাসে বিমান দুর্ঘটনায় শিশুরা হারালো প্রাণ।
অনলাইন ডেস্ক

উত্তরায় ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ২৭ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ২০ জনের মরদেহ ইতিমধ্যে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান এ তথ্য জানান।

তিনি বলেন, গতকাল রাত থেকে আরও আটজনের মৃত্যু হয়েছে। ফলে মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ২৭-এ। নিহতদের মধ্যে ২৫ জনই শিশু। পাশাপাশি বিমানটির পাইলট ও এক শিক্ষিকা নিহত হয়েছেন।

ডা. সায়েদুর রহমান আরও বলেন, নিহতদের মধ্যে ২০ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ছয়জনের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। উত্তরা আধুনিক হাসপাতালে একজনের দেহাবশেষ সংরক্ষিত আছে। মরদেহ শনাক্তে ডিএনএ স্যাম্পল সংগ্রহ করা হতে পারে।

তিনি জানান, দুর্ঘটনায় আহত ৭৮ জন এখনো চিকিৎসাধীন। তাদের মধ্যে ৪২ জন জাতীয় বার্নে, ২৮ জন সিএমএইচে এবং ৩ জন ঢামেক বার্ন ইউনিটে ভর্তি রয়েছেন।

এর আগে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে বলা হয়, রাজধানীর দিয়াবাড়ী এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক‍্যাম্পাসে বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় শনাক্ত মরদেহগুলো দ্রুত পরিবারের কাছে হস্তান্তর করা হবে। আর যাদের পরিচয় তাৎক্ষণিক শনাক্ত করা যাবে না, তাদের ডিএনএ পরীক্ষার মাধ্যমে সনাক্ত করে পরবর্তী সময়ে হস্তান্তর করা হবে।

সেখানে আরও বলা হয়, আহতদের চিকিৎসা নিয়ে প্রধান উপদেষ্টা সার্বক্ষণিক তদারক করছেন। চিকিৎসা কার্যক্রম নির্বিঘ্ন রাখতে হাসপাতাল এলাকায় অহেতুক ভিড় না করার অনুরোধ জানানো হয়েছে।

সোমবার দুপুর ১টা ১৮ মিনিটে রাজধানীর দিয়াবাড়ীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফটি-৭ বিজিআই মডেলের প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। আছড়ে পড়ার পরপরই আগুন ধরে যায়। বিমানটিতে এককভাবে উড়ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির।

আইএসপিআর জানায়, বিমানটি দুপুর ১টা ৬ মিনিটে উড্ডয়ন করে এবং ১২ মিনিটের মধ্যেই মাইলস্টোন ক্যাম্পাসে বিধ্বস্ত হয়।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..