1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
বিমান বিধ্বস্তের ঘটনায় কাজ করছে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট - Janatar Jagoron

বিমান বিধ্বস্তের ঘটনায় কাজ করছে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট

  • সর্বশেষ আপডেট: সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ১৮০ বার পঠিত
বিমান বিধ্বস্তের ঘটনায় কাজ করছে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট

উত্তরার আকাশে আগুন, কলেজ চত্বরে বিধ্বস্ত প্রশিক্ষণ বিমান!
অনলাইন ডেস্ক

রাজধানীর উত্তরা দিয়াবাড়ি এলাকায় বিধ্বস্ত হয়েছে বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-৭ প্রশিক্ষণ বিমান। ভয়াবহ এই ঘটনায় আগুন নিয়ন্ত্রণে হিমশিম খাচ্ছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট।

সোমবার (২১ জুলাই) দুপুর দেড়টার দিকে বিমানটি মাইলস্টোন কলেজের ভিতরেই ভয়ংকরভাবে আছড়ে পড়ে, মুহূর্তেই এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা লিমা খান জানান, দুপুর দেড়টার দিকে দিয়াবাড়িতে এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিক তথ্যে জানা গেছে, বিমানটি মাইলস্টোন কলেজের ক্যানটিনের ছাদে গিয়ে সজোরে আঘাত করে।

ফায়ার সার্ভিসের তথ্যমতে, উত্তরা, টঙ্গী, পল্লবী, কুর্মিটোলা, মিরপুর ও পূর্বাচল ফায়ার স্টেশন থেকে আসা ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। এদিকে, আইএসপিআরের পাঠানো ক্ষুদে বার্তায় নিশ্চিত করা হয়েছে—বাংলাদেশ বিমানবাহিনীর একটি এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান উত্তরায় বিধ্বস্ত হয়েছে। উড্ডয়ন করেছিল দুপুর ১টা ৬ মিনিটে।

গণমাধ্যম সূত্রে জানা যায়, দুর্ঘটনার মাত্র কয়েক মিনিটের মধ্যেই ঘটনাস্থলে হুড়োহুড়ি শুরু হয়, চারদিক থেকে ছুটে আসেন স্থানীয়রা ও জরুরি সহায়তা বাহিনী।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..