1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
রাজধানীতে বাসায় ঢুকে ডাকাতির অভিযোগে সাবেক সেনা কর্মকর্তাসহ গ্রেফতার ৪ - Janatar Jagoron

রাজধানীতে বাসায় ঢুকে ডাকাতির অভিযোগে সাবেক সেনা কর্মকর্তাসহ গ্রেফতার ৪

  • সর্বশেষ আপডেট: সোমবার, ২১ জুলাই, ২০২৫
  • ১২৫ বার পঠিত
ডাকাতির অভিযোগে সাবেক সেনা কর্মকর্তাসহ গ্রেফতার ৪

আইনশৃঙ্খলা সেজে ঢুকে করলো ডাকাতি, অবশেষে গ্রেফতার!
অনলাইন ডেস্ক

রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকায় একটি বাড়িতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয়ে সংঘটিত রহস্যজনক ডাকাতির ঘটনায় সাবেক সেনা ও বিমানবাহিনীর দুই কর্মকর্তা-সহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২০ জুলাই) বিকেল সোয়া ৩টার দিকে ১১ নম্বর রোডের ৮০৭ নম্বর বাড়িতে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।

রাতেই মিরপুর বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার সালেহ মুহম্মদ জাকারিয়া গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

এডিসি জানান, ঘটনায় গ্রেফতারকৃতরা হলেন: গাড়িচালক মাসুম মুনতাসির, সোর্স হারুন অর রশিদ, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট আরিফ মোহাম্মদ ফিরোজ ইফতেখার এবং অবসরপ্রাপ্ত করপোরেল মুকুল হোসেন।

তিনি আরও বলেন, ডিওএইচএস-এর ওই বাড়িতে মোট ৮ জন ঢোকে। তবে চেকপোস্টে ৪ জন আটক হলে বাকি ৪ জন সটকে পড়ে। তারা বাসায় প্রবেশের আগে দাবি করে যে ভেতরে নাকি মাদক, অস্ত্র ও প্রচুর টাকা আছে।

ঘটনার শিকার বাড়ির মালিক হোসনে আরা চম্পা গণমাধ্যমকে জানান, দলটি পরিকল্পিতভাবে ডাকাতির উদ্দেশ্যেই বাসায় ঢুকেছিল। তারা চলে যাওয়ার আগে নানা রকম হুমকিও দিয়ে যায়।

উল্লেখ্য, প্রথমে আটক হন সোর্স পরিচয়ধারী হারুন অর রশিদ। পরে সেনাবাহিনীর জিজ্ঞাসাবাদ শেষে তাকে পল্লবী থানায় হস্তান্তর করা হয়।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..