বুধবার, ১৭ জুন ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
এক প্রজন্মে নয়, প্রজন্মান্তরে গড়ে তোলা পরিবেশ সচেতনতা!
অনলাইন ডেস্ক
নতুন প্রজন্মের একার লড়াইয়ে পরিবেশের উন্নতি সম্ভব নয় বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শনিবার (১৯ জুলাই) সকালে পরিবেশ অধিদফতর আয়োজিত সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
রিজওয়ানা বলেন, ‘পরিবেশ উন্নয়ন কোনো এককালীন কাজ নয়। একে ঘিরে কয়েক প্রজন্মকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। তবে গণমাধ্যমে পরিবেশ সচেতনতার বীজ বোনা এখনই জরুরি।’
পরিবেশ রক্ষায় কাপড়ের ব্যাগ ব্যবহার ও বাজারে তা বহনের অভ্যাস গড়ে তোলার আহ্বান জানান উপদেষ্টা।
তিনি বলেন, ‘শব্দদূষণ রোধে প্রত্যেকেরই ভূমিকা দরকার। অপ্রয়োজনীয় হর্ন বাজানো থেকে গাড়িচালকদের বিরত থাকতে হবে।’
পরিবেশ রক্ষার বার্তাটি ঘরে ঘরে পৌঁছে দিতে গণজাগরণের আহ্বান জানান রিজওয়ানা হাসান।