1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
মাটিরাঙ্গায় বদরী কাফেলার ইফতার মাহফিল: ঈমানি চেতনায় মাটিরাঙ্গার মুসলিম সমাজ - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৭:৪১ অপরাহ্ন

শিরোনাম
জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন মশার কয়েল জ্বালাতে বিস্ফোরণে দগ্ধ পোশাকশ্রমিক দম্পতি

মাটিরাঙ্গায় বদরী কাফেলার ইফতার মাহফিল: ঈমানি চেতনায় মাটিরাঙ্গার মুসলিম সমাজ

  • সর্বশেষ আপডেট: বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ৩১১ বার পঠিত
মুসলিম সমাজ

“বদর দিবসের আলোয় মিললো একতা ও ঈমানের শক্তি: মাটিরাঙ্গায় ইফতার মাহফিলে নতুন উদ্দীপনা”

মোহাম্মদ কেফায়েত উল্লাহ (খাগড়াছড়ি জেলা প্রতিনিধি)

খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গা উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন বদরী কাফেলা’র (৩১৩) উদ্যোগে অনুষ্ঠিত ইফতার মাহফিলে ছিল ইতিহাসের গৌরবোজ্জ্বল মুহূর্তের স্মরণ। আজ বিকেলে ১৭ রমাদান বদর দিবস পালন উপলক্ষে এই মহতী আয়োজন করা হয় স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে।

বদরী কাফেলা’র (৩১৩) সভাপতি হাফেজ মাওলানা জাহিদুল ইসলাম’র সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবদুল জলিল। বিশেষ অতিথি হিসেবে ছিলেন মাটিরাঙ্গা উপজেলা হেফাজতে ইসলামের আমীর মাওলানা আক্তারুজ্জামান, ইসলামি আন্দোলনের উপজেলা আমীর নূরুল ইসলাম ও স্থানীয় ইসলামিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা সলিম উল্লাহ।

ইফতার মাহফিলের অতিথিবৃন্দ তাদের বক্তৃতায় বলেন, আজ মুসলিম বিশ্ব নির্যাতনের শিকার। বদরের যোদ্ধাদের ঈমানি চেতনা আমাদের পথ দেখাতে পারে। বদরের ময়দানে ৩১৩ জন মুসলিম যোদ্ধা যেমন একত্রিত হয়ে নবী’র (স.) নেতৃত্বে কাফেরদের পরাজিত করেছিলেন, তেমন আমাদেরও ঐক্যবদ্ধ হয়ে এই অবস্থা থেকে মুক্তি পেতে হবে। বক্তারা সেদিনকার ঐতিহাসিক উদাহরণ তুলে ধরেন, যা মুসলিম সমাজের জন্য এক নতুন দিশারী হতে পারে।

মাহফিলের বক্তারা সম্প্রতি মাটিরাঙ্গায় সফলভাবে তাফসীর মাহফিল আয়োজনের জন্য বদরী কাফেলা’র সদস্যদের ধন্যবাদ জানিয়ে বলেন, এই ধরনের উদ্যোগ মুসলিম সমাজের ঐক্য ও চেতনা জাগ্রত করতে ভূমিকা রাখছে।

এ সময় উপস্থিত ছিলেন পৌর জামায়াতে আমীর সামছুল হক, শ্রমিক কল্যাণ ফেডারেশনের পৌর সভাপতি আবদুর রহিম, সাবেক ছাত্র নেতা মাকছুদুর রহমানসহ বিএনপি, জামায়াত, হেফাজতে ইসলাম, ইসলামি আন্দোলন, ছাত্র শিবির ও বদরী কাফেলা’র নেতৃবৃন্দ, ইসলাম প্রিয় তৌহিদি ছাত্র-জনতা এবং গণমাধ্যম কর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..