1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
লা লিগা অভিষেকে এমবাপ্পের হতাশা - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন

শিরোনাম
জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন মশার কয়েল জ্বালাতে বিস্ফোরণে দগ্ধ পোশাকশ্রমিক দম্পতি

লা লিগা অভিষেকে এমবাপ্পের হতাশা

  • সর্বশেষ আপডেট: সোমবার, ১৯ আগস্ট, ২০২৪
  • ১৮৪ বার পঠিত

মায়োর্কার বিপক্ষে উয়েফা সুপার কাপের একাদশ নিয়েই দলকে নামান রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। অর্থাৎ প্রথম থেকেই মাঠে ছিলেন ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগো, জুড বেলিংহাম ও এমবাপ্পে। চোখধাঁধানো এই আক্রমণভাগ নিয়ে শুরু থেকেই দাপুটে ফুটবল খেলে রিয়াল। ম্যাচজুড়ে ৬৭ শতাংশ বলের দখল ছিল তাদের কাছে।

তবে বল দখলে পিছিয়ে থাকলেও সুযোগ তৈরিতে রিয়ালের সঙ্গে পাল্লা দেয় মায়োর্কা। রিয়াল ১৩ শটের ৫টি রাখে লক্ষ্যে, অন্যদিকে মায়োর্কার ১২টি শটের ৫টিই লক্ষ্যে ছিল। এদিন ম্যাচের ১১ মিনিটেই রদ্রিগোর গোলে এগিয়ে যায় রিয়াল। বক্সের ভেতর ভিনিসিয়ুস জুনিয়রের দারুণ এক ব্যাকহিলে বল পান রদ্রিগো। এরপর জায়গা বের করে নিয়ে দুর্দান্ত এক শটে গোল করেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

গোল করেও দমে যায়নি রিয়াল। দারুণ কিছু আক্রমণে মায়োর্কার রক্ষণকে কাঁপিয়ে দেন ভিনিসিয়ুস-এমবাপ্পেরা। কিন্তু পরের গোলটি আসেনি কোনোভাবেই। ১-০ গোলে এগিয়ে থেকেই বিরিতে যায় রিয়াল। বিরতির পর ম্যাচের ৫৩ মিনিটে বড় ধাক্কা খায় বর্তমান চ্যাম্পিয়নরা।

কর্নার থেকে বল পেয়ে জোরালো এক হেডে গোল করে মায়োর্কাকে সমতায় ফেরান ভেদাত মিউরিকি। শেষ পর্যন্ত চেষ্টা করেও এরপর আর লিড নিতে পারেনি রিয়াল। উল্টো তারা আরও ধাক্কা খায় ম্যাচের যোগ করা সময়ে ফেরলান্দ মেন্দি লাল কার্ড দেখে মাঠ ছেড়ে গেলে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..