1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
সীমান্তে নিহত বাংলাদেশির মরদেহ ফেরত দিল বিএসএফ - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন

শিরোনাম
জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন মশার কয়েল জ্বালাতে বিস্ফোরণে দগ্ধ পোশাকশ্রমিক দম্পতি

সীমান্তে নিহত বাংলাদেশির মরদেহ ফেরত দিল বিএসএফ

  • সর্বশেষ আপডেট: সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ১৪২ বার পঠিত
সীমান্তে নিহত বাংলাদেশির মরদেহ ফেরত দিল বিএসএফ

কাঁটাতারে গুলি, পতাকাবৈঠকে ফিরলো নীরব এক যুবক!
অনলাইন ডেস্ক

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মিনাপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে নিহত এক বাংলাদেশি যুবকের মরদেহ অবশেষে ফেরত দিয়েছে বিএসএফ।

রোববার (১৩ জুলাই) রাত ১০টার দিকে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ হস্তান্তর করা হয়।

জানা গেছে, গত শনিবার (১২ জুলাই) ভোরে ভারতের অভ্যন্তরে কাঁটাতারের বেড়ার কাছাকাছি অবস্থানে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারান ওই যুবক। নিহত রাসেল (১৭) হরিপুর উপজেলার রাজবাড়ী এলাকার নিয়াজউদ্দিনের ছেলে।

মিনাপুর বিওপির ইনচার্জ সুবেদার দীপেন কুমার গণমাধ্যমকে জানান, “রোববার রাত ১০টার দিকে পতাকা বৈঠকের মাধ্যমে মরদেহ আমাদের কাছে হস্তান্তর করে বিএসএফ। এরপর স্থানীয় প্রশাসনের উপস্থিতিতে পুলিশ মরদেহ গ্রহণ করে।”

হরিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকারিয়া মন্ডল গণমাধ্যমকে বলেন, “রাতের পতাকা বৈঠকে বিজিবি-বিএসএফের মধ্যে মরদেহ হস্তান্তর হয়। এরপর আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।”

উল্লেখ্য, সীমান্তবর্তী এই এলাকায় কাঁটাতারের খুব কাছাকাছি যাওয়া কিংবা সন্দেহজনক চলাফেরাকে কেন্দ্র করে প্রায়ই বিএসএফ গুলি চালায় বলে অভিযোগ স্থানীয়দের। রাসেলের গুলিবিদ্ধ হয়ে মৃত্যুর ঘটনায় স্থানীয়ভাবে ক্ষোভ তৈরি হয়েছে।

এ বিষয়ে বিজিবি আরও জানায়, সীমান্তে অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনা বন্ধে কূটনৈতিক পর্যায়ে আলোচনা চলছে। তবে গুলির ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।

নিহত রাসেলের পরিবার জানিয়েছে, তারা দ্রুত ও সম্মানের সঙ্গে মরদেহ ফেরত পাওয়ায় স্বস্তি পেয়েছে, তবে এই মর্মান্তিক মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছে না।

গণমাধ্যম সূত্রে জানা যায়, সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার এবং উভয় দেশের বাহিনীর মধ্যে সমন্বয় বাড়ানোর আহ্বান জানিয়েছে স্থানীয় বাসিন্দারা।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..