1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
রাজনীতিতে যারা এতিম, তারাই পিআর নির্বাচন চায় : খায়রুল কবির  - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন

শিরোনাম
জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন মশার কয়েল জ্বালাতে বিস্ফোরণে দগ্ধ পোশাকশ্রমিক দম্পতি

রাজনীতিতে যারা এতিম, তারাই পিআর নির্বাচন চায় : খায়রুল কবির 

  • সর্বশেষ আপডেট: শনিবার, ১২ জুলাই, ২০২৫
  • ২২৪ বার পঠিত
খায়রুল কবির খোকন বলেন, জামানত হারানো রাজনৈতিক এতিমরাই পিআর নির্বাচন চায়। জনগণ ভোট দিতে প্রস্তুত, নির্বাচন ঠেকাতে ঘোলাপানিতে মাছ শিকার চলছে।

ভোটের নামে নতুন ফাঁদ? পিআর আসলেই কার জন্য লাভজনক?
অনলাইন ডেস্ক

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন বলেছেন, রাজনীতিতে যাদের জনগণের ভিত্তি নেই, নির্বাচনে অংশ নিলেই যাদের জামানত বাজেয়াপ্ত হয়, তারাই প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) নির্বাচন চায়। তিনি বলেন, একসময় ইভিএম ছিল ভোট ডাকাতির প্রতীক, এখন পিআরকেও ভোট ব্যবস্থার নতুন ফাঁদ হিসেবে ব্যবহার করতে চাইছে একটি মহল।

শুক্রবার (১১ জুলাই) বিকেলে প্রয়াত বিএনপি নেতা নুরুল ইসলামের পঞ্চম মৃত্যুবার্ষিকীতে নরসিংদী জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত স্মরণসভায় এসব কথা বলেন খোকন। নুরুল ইসলাম ছিলেন সদর উপজেলা বিএনপির আজীবন সাধারণ সম্পাদক।

খায়রুল কবির খোকন আরও বলেন, ২০০৬-০৭ সালের আন্দোলন যেমন দানবীয় সরকারের পতন ঘটিয়েছিল, তেমনি আসন্ন আন্দোলন দিয়েই দেশের জনগণ গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করবে। এখনো সেই চূড়ান্ত বিজয়ের অপেক্ষায় বাংলাদেশ। একটি মহল পরিকল্পিতভাবে পিআর নির্বাচন সামনে এনে সময়ক্ষেপণ করতে চাইছে। তারা জানে, অবাধ ও নিরপেক্ষ ভোট হলে বিএনপির পক্ষে জনগণ রায় দেবে। আর সেই ভয়েই ভোট লুটের নতুন পদ্ধতি তৈরি করছে তারা।

তিনি অভিযোগ করে বলেন, দেশের মানুষ নির্বাচন চায়, পরিবর্তন চায়। অন্তর্বর্তীকালীন সরকার ব্যবস্থার পক্ষেও রয়েছে বেশিরভাগ রাজনৈতিক দল। তবু নির্বাচন নিয়ে টালবাহানা করে ঘোলাপানিতে মাছ শিকারের অপচেষ্টা চালানো হচ্ছে। দেশের মানুষ এই ষড়যন্ত্র মেনে নেবে না।

তিনি এনসিপি ও জামায়াতের প্রতি ইঙ্গিত করে বলেন, যদি কয়েকটি দল ভোট না চায়, তাতে কিছু আসে যায় না। আমরা তাদের বলি, আসুন, নির্বাচনে আসুন—জনগণ যাদের চায় তাদেরই রায় দেবে।

সভায় সভাপতিত্ব করেন নরসিংদী সদর উপজেলা বিএনপির সভাপতি আবু ছালেহ চৌধুরী। আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি একেএম গোলাম কবির কামাল, ভিপি জলিল, ফারুক উদ্দিন ভূঁইয়া, রবিউল ইসলাম রবি, ইকবাল হোসেন, আমিনুল হক বাচ্চু, হাজীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জাহিদুল কবির ভূঁইয়া, ছাত্রদল সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদসহ বিএনপির অন্যান্য নেতাকর্মীরা।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..