1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
আ.লীগ ত্যাগ, বিএনপির কেন্দ্রীয় পদে অভিষেক - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন

শিরোনাম
জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন মশার কয়েল জ্বালাতে বিস্ফোরণে দগ্ধ পোশাকশ্রমিক দম্পতি

আ.লীগ ত্যাগ, বিএনপির কেন্দ্রীয় পদে অভিষেক

  • সর্বশেষ আপডেট: শনিবার, ২১ জুন, ২০২৫
  • ১৯৭ বার পঠিত
bnp

দল বদলেই বদলে গেল ভাগ্য, রাজনীতিতে নতুন চমক!
অনলাইন ডেস্ক
আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক ছিলেন আব্দুল মান্নান মিয়া—আর এখন তিনি হয়ে গেছেন একই ওয়ার্ডে বিএনপির সভাপতি! রাজনৈতিক অঙ্গনে বিস্ময় জাগানো এমন চমকপ্রদ ঘটনাটি ঘটেছে কুমিল্লার মেঘনা উপজেলার বড়কান্দা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএনপির কমিটিতে।

মঙ্গলবার (১৭ জুন) বড়কান্দা ইউনিয়ন পরিষদ চত্বরে আয়োজিত এক সভায় বিএনপির উপজেলা পর্যায়ের নেতাদের উপস্থিতিতে মান্নান মিয়াকে ওয়ার্ড বিএনপির সভাপতি হিসেবে মনোনয়ন দেওয়া হয়। উপস্থিত ছিলেন মেঘনা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুল অদুদ মুন্সি, যুগ্ম আহ্বায়ক আব্দুল গাফফার, উপদেষ্টা আব্দুল মালেক, ইউনিয়ন বিএনপির সভাপতি মাহফুজুর রহমান, সাধারণ সম্পাদক মমিন মেম্বারসহ আরও অনেকে।

তবে এই সিদ্ধান্তে ক্ষোভে ফেটে পড়েছেন মাঠপর্যায়ের বিএনপি কর্মীরা। নাম প্রকাশ না করার শর্তে একাধিক ত্যাগী নেতা গণমাধ্যমকে বলেন, “যাদের দ্বারা আমরা আগে নিপীড়নের শিকার হয়েছি, আজ তারাই আমাদের নেতা! এটা শুধু লজ্জার নয়, দলের প্রতি বিশ্বাসের বড়সড় আঘাত।”

তাদের বক্তব্য, মাঠে আন্দোলন করে, হামলা-মামলা সহ্য করে যারা দলের পতাকা ধরে রেখেছেন, তারা পদবঞ্চিত হচ্ছেন। অথচ সদ্য আওয়ামী লীগ থেকে আসা একজনকে এমন গুরুত্বপূর্ণ পদে বসানো হচ্ছে। এতে দলের ভাবমূর্তি যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, তেমনি নেতাকর্মীদের মনোবলেও ভাঙন ধরেছে।

এদিকে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবদুল গাফফার বলেন, “আমরা বুঝতেই পারিনি যে যাকে সভাপতি করা হচ্ছে, তিনি আগে আওয়ামী লীগ করতেন। পরে জানার পর কমিটি বাতিলের নির্দেশ দিয়েছি।”

তিনি আরও বলেন, “এই সুপারিশ যিনি করেছেন, তাকেও সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে। আমাদের স্পষ্ট বার্তা রয়েছে—আওয়ামী লীগের লোক দিয়ে বিএনপির কমিটি চলবে না, এটি নেতার (তারেক রহমানের) কঠোর নির্দেশ।”

এ বিষয়ে জানতে চাইলে নবনির্বাচিত ওয়ার্ড বিএনপি সভাপতি আব্দুল মান্নান মিয়াকে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

মেঘনা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আবদুল অদুদ মুন্সি বলেন, “কমিটি ঘোষণার সময় কেউ বলেনি মান্নান আওয়ামী লীগ করেন। তিনজন প্রার্থী ছিলেন, বাকিদের আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততার প্রমাণ থাকায় বাদ দেওয়া হয়েছে। পরে যখন বিষয়টি স্পষ্ট হয়েছে, তখন ইউনিয়ন বিএনপি নেতাদের বলা হয়েছে, এই কমিটি বাতিল করতে।”


পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..