1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
রাজশাহী বাগমারা'য় সড়ক দুর্ঘটনায় নিহত ১ - Janatar Jagoron
  • E-paper
  • English Version
  • শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন

শিরোনাম
জামালপুরে ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্মের পুষ্টি কর্মপরিকল্পনা মূল্যায়ন স্থানীয় সরকার নির্বাচন পাঁচ ধাপে চায় বিএনপি ক্যাডেট এএসআই নিয়োগে ভুয়া পরীক্ষার্থীসহ চারজন গ্রেপ্তার জামালপুর সদর উপজেলা বিএনপির যৌথসভা অনুষ্ঠিত ইরানি সেনাবাহিনীর কঠোর জবাবের অঙ্গীকার, চুক্তিতে নতুন শর্ত সাহাবুদ্দিন চুপ্পুসহ ২০ জনের বিরুদ্ধে ২৫১ কোটি টাকার শেয়ার মামলা বিএনপি নিয়ে জামায়াতের মন্তব্যে মির্জা ফখরুলের প্রতিক্রিয়া সাহাবুদ্দিনকে গ্রেপ্তারের দাবি জানাল এনসিপি রাষ্ট্রপতি অবসর সুবিধা কী পাবেন মো. সাহাবুদ্দিন মশার কয়েল জ্বালাতে বিস্ফোরণে দগ্ধ পোশাকশ্রমিক দম্পতি

রাজশাহী বাগমারা’য় সড়ক দুর্ঘটনায় নিহত ১

  • সর্বশেষ আপডেট: শনিবার, ২৪ মে, ২০২৫
  • ১৭৮ বার পঠিত
রাজশাহী বাগমারা

ঘুম ভাঙাল বাগমারার সড়কে হঠাৎ মৃত্যু!
স্টাফ রিপোর্টার

রাজশাহী’র বাগমারা’য় কোরবানির গরু হাটে নেয়ার পথে ভটভটি গাড়ি উল্টে সাজেদুল ইসলাম (৪০) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দু’জন।

আজ শনিবার (২৪ মে) সকালে উপজেলার তাহেরপুর পৌরসভার বাছিয়াপাড়া বৃন্দাবন তলা গ্রামের কালীবাড়ি মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সাজেদুল ইসলাম রাজশাহীর দুর্গাপুর উপজেলার গোপালপুর গ্রামের মো: মোকছেদ আলীর ছেলে। এছাড়া তিনি গোপালপুর বাজারে একজন সফল মুদি ব্যবসায়ী। এ ঘটনায় আহত ব্যক্তিরা হলেন, একই গ্রামের মো: সাইফুল ইসলাম (৩৩) ও বাগমারার কাজীপুর গ্রামের মো: আব্দুল কুদ্দুস (৩০)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, তারা তিনজনই কোরবানির গরু বিক্রয়ের উদ্দেশে নিজ নিজ এলাকা থেকে একটি ভটভটি গাড়িতে করে বগুড়ার ধাপেরহাটের দিকে যাচ্ছিলেন। পথে তাহেরপুর কালীবাড়ি মোড় এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ইটভাঙা টলি গাড়িকে পাশ দিতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে ভটভটি গাড়িটি উলটে যায়।

এ সময় সাজেদুল ইসলাম গাড়ির নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন।

স্থানীয়রা উদ্ধার করে, তাহেরপুর রয়েল ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত আব্দুল কুদ্দুসকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং সাইফুল ইসলাম প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। গাড়িতে থাকা গরু দু’টির ক্ষতি হয়নি।

মৃত্যু সাজেদুল রহমান মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে পড়ছে, দুপুর ১২ টাই পারিবারিক গোরস্থানে দাফন সম্পন্ন হয়েছে বলে জানা গিয়েছে।

এই বিষয়ে বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: তৌহিদুল ইসলাম জানান, সড়ক দুর্ঘটনার পর ভটভটির চালক ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। নিহত যুবকের বাড়ি দুর্গাপুরে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের জন্য বলা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..