মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
পুরস্কারের আড়ালে লুকানো ছিল ভয়ংকর এক অন্ধকার!
অনলাইন ডেস্ক
রাজধানীর মিরপুর থানার চাঞ্চল্যকর হত্যাচেষ্টা মামলায় আত্মসমর্পণের পর ‘চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার’ আশ্রমের আলোচিত চেয়ারম্যান মিল্টন সমাদ্দার ও তার স্ত্রী মিঠু হালদারকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
শনিবার (১৭ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মিনহাজুর রহমানের আদালতে শুনানি শেষে নাটকীয়ভাবে জামিন আবেদন নামঞ্জুর করে তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
জানা গেছে, গত ৬ মে মামলার অভিযোগপত্র গ্রহণ করে আদালত। তার ঠিক আগের দিন মিল্টনের মা মারা যান। এরপর আদালতের কাছে সময় চেয়ে আবেদন করেন তার আইনজীবী। কিন্তু আদালত সময় না দিয়ে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। আজ আত্মসমর্পণ করে জামিন চাইলে আদালত তা প্রত্যাখ্যান করেন।
উল্লেখযোগ্য যে, গত বছরের ১ মে গভীর রাতে মিরপুরে অভিযান চালিয়ে মিল্টন সমাদ্দারকে গ্রেফতার করে ডিবি পুলিশ। তার বিরুদ্ধে জাল মৃত্যু সনদ তৈরি, টর্চার সেলে নির্যাতন এবং মানবপাচারের অভিযোগে মোট তিনটি মামলা দায়ের হয়।
প্রসঙ্গত, গত বছরের এপ্রিল মাসে গণমাধ্যমে মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে কোটি টাকার প্রতারণা, চাঁদাবাজি ও প্রতিপক্ষকে ফাঁসানোর বিস্ফোরক তথ্য প্রকাশিত হয়। অথচ এ ব্যক্তি মানবিক কর্মকাণ্ডের জন্য রাষ্ট্রীয়ভাবে তিনবার পুরস্কৃত হয়েছেন।