মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
ড. ইউনূসের উপস্থিতিতে উদ্বোধন হলো আধুনিক এমআরএ ভবন!
অনলাইন ডেস্ক
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস রাজধানীর আগারগাঁও এলাকায় অবস্থিত মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ)–এর অত্যাধুনিক ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছেন।
শনিবার (১৭ মে) সকাল সাড়ে ১০টায় আগারগাঁওয়ে আয়োজিত এ উৎসবমুখর আয়োজনে তিনি অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
গণমাধ্যম সূত্রে জানা গেছে, এমআরএ ভবনের নির্মাণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয় ২০২৩ সালের ১ ফেব্রুয়ারি এবং নির্ধারিত সময় অনুযায়ী তা শেষ হওয়ার লক্ষ্য ছিল ২৬ জুনের মধ্যে। ১৬ তলা ফাউন্ডেশনের ওপর নির্মিত এই বহুতল ভবনে রয়েছে নিরাপত্তাবেষ্টিত বাউন্ডারি ওয়াল, নান্দনিক গেট, আধুনিক গার্ড রুম, বৃষ্টির পানি সংরক্ষণের ব্যবস্থা, সেপটিক ট্যাংক, সোক ওয়েল, উজ্জ্বল সাইনেজ, মনোমুগ্ধকর ম্যুরাল এবং ডিপ টিউবওয়েলসহ আরও বিভিন্ন পরিবেশবান্ধব ও প্রযুক্তিনির্ভর অবকাঠামো।