1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
ইশরাককে মেয়র ঘোষণার দাবিতে গুলিস্তানে দ্বিতীয় দিনের অবস্থান, যান চলাচল বন্ধ - Janatar Jagoron
শিরোনাম

ইশরাককে মেয়র ঘোষণার দাবিতে গুলিস্তানে দ্বিতীয় দিনের অবস্থান, যান চলাচল বন্ধ

  • সর্বশেষ আপডেট: বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫
  • ১৮২ বার পঠিত
মেয়র ইশরাকের দাবিতে

গেজেট ছাপা, রায় পাস—তবু কেন শপথ নয়?
অনলাইন ডেস্ক

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে দায়িত্ব দেওয়ার দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন আন্দোলনকারীরা। এই কর্মসূচির কারণে গুলিস্তান মাজার থেকে বঙ্গবাজারমুখী গুরুত্বপূর্ণ সড়কটি সম্পূর্ণ অচল হয়ে পড়েছে।

বৃহস্পতিবার (১৫ মে) ডিএসসিসির প্রধান কার্যালয় নগর ভবনের সামনে জড়ো হন আন্দোলনকারীরা, যেখানে ‘নগরবাসীর আয়োজনে’ ব্যানারে তারা নগর ভবন ঘেরাও করে রেখেছেন।

“ঢাকার সাধারণ ভোটারদের আয়োজনে নগর ভবন অবরোধ, আয়োজনে : নগরবাসী”—এই ব্যানারের ছায়াতলে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালিত হয়।

বিক্ষোভকারীদের ভাষ্য, সরকারের পক্ষ থেকে পরিকল্পিতভাবে সময়ক্ষেপণ করে ইশরাক হোসেনের শপথগ্রহণ আটকে রাখা হচ্ছে, যা তারা ‘প্রশাসনিক অবিচার’ বলে আখ্যা দিয়েছেন।

তাদের দাবি, আদালতের রায় এবং নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের পরও তাকে মেয়র হিসেবে দায়িত্ব না দেওয়ার পেছনে রয়েছে রাজনৈতিক ষড়যন্ত্র। জনতার স্পষ্ট রায় এবং আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরও ইশরাককে শপথ নিতে না দেওয়াকে তারা গণতন্ত্রের ওপর সরাসরি আঘাত হিসেবে দেখছেন।

বিক্ষোভকারীরা আরও জানান, তারা শান্তিপূর্ণভাবে লাগাতার কর্মসূচি চালিয়ে যাবেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত নগর ভবনের সামনে অবস্থান ত্যাগ করবেন না। বরং আন্দোলন আরও তীব্র হবে বলেই ঘোষণা দিয়েছেন তারা।

উল্লেখ্য, ২০২০ সালের ১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়া ঢাকার দক্ষিণ সিটি নির্বাচনে বিএনপি প্রার্থী ইশরাক হোসেন আওয়ামী লীগের শেখ ফজলে নূর তাপসের কাছে পৌনে ২ লাখ ভোটের ব্যবধানে পরাজিত হন। তবে ২০২৪ সালের ২৭ মার্চ একটি ট্রাইব্যুনাল সেই ফল বাতিল করে ইশরাককে বৈধভাবে নির্বাচিত মেয়র ঘোষণা করে। ২২ এপ্রিল গেজেট প্রকাশের লক্ষ্যে নির্বাচন কমিশন আইন মন্ত্রণালয়ের পরামর্শ চায়।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..