1. akhi@janatarjagoron.com : আখি আক্তার : আখি আক্তার
  2. foreign@janatarjagoron.com : আন্তর্জাতিক ডেস্ক : আন্তর্জাতিক ডেস্ক
  3. atau@janatarjagoron.com : Mohammed Ataullah : Mohammed Ataullah
  4. mosharaf.bbadcc@gmail.com : বিনোদন ডেস্ক : বিনোদন ডেস্ক
  5. jonotarjagoron@gmail.com : Editor :
  6. labony@janatarjagoron.com : ক্যাম্পাস প্রতিনিধি : ক্যাম্পাস প্রতিনিধি
  7. life@janatarjagorn.com : লাইফস্টাইল ডেস্ক : লাইফস্টাইল ডেস্ক
  8. onlinedesk2@janatarjagoron.com : অনলাইন ডেস্ক : অনলাইন ডেস্ক
  9. sohag@janatarjagoron.com : Khan Saiful Sohag : Khan Saiful Sohag
  10. info2@janatarjagoron.com : উপজেলা প্রতিনিধি : উপজেলা প্রতিনিধি
  11. mosharafrobindev@gmail.com : জেলা প্রতিনিধি : জেলা প্রতিনিধি
ত্রিশে পা দিলেই বন্ধুত্ব রক্ষা করুন এইভাবে - Janatar Jagoron
শিরোনাম
পশ্চিমবঙ্গের সব মাদ্রাসায় বন্দে মাতরম গাওয়া বাধ্যতামূলক শৈশব অভিজ্ঞতা তুলে প্রিয়ন্তি উর্বীর আবেগঘন ফেসবুক পোস্ট জাস্টিস কার্ড দাবিতে কঠোর বার্তা দিলেন হাসনাত পল্লবীর রামিসা হত্যাকাণ্ডে দ্রুত তদন্ত নির্দেশ আছিয়া ধর্ষণ-হত্যা মামলায় মৃত্যুদণ্ডের এক বছর পরও কার্যকর হয়নি রায় গৃহবধূকে গলাকেটে হত্যা, ঘরে ছিল পাঁচ লাখ টাকা তানজিম সারোয়ার হত্যা মামলায় চারজনের মৃত্যুদণ্ড ঘোষণা গরমে জনপ্রিয় আখের রস কতটা নিরাপদ, জানুন বিস্তারিত কুমিল্লায় পথসভায় তারেক রহমান উপস্থিত চাঁদপুরে উন্নয়ন কর্মসূচি ঘোষণা যুক্তরাষ্ট্র-বাণিজ্য চুক্তি নিয়ে জামায়াতের সঙ্গে আলোচনা হয়নি: জামায়াত আমির

ত্রিশে পা দিলেই বন্ধুত্ব রক্ষা করুন এইভাবে

  • সর্বশেষ আপডেট: বুধবার, ১৪ মে, ২০২৫
  • ১৪৭ বার পঠিত
বন্ধুত্ব রক্ষা করুন

ত্রিশের পর বন্ধুত্ব টিকিয়ে রাখা হয় ভালোবাসা নয়, কৌশলের ব্যাপার!
অনলাইন ডেস্ক

ত্রিশ পেরোলে জীবন একেবারে নতুন মোড় নেয়—চাকরি, সংসার, সন্তান, দায়িত্বের চাপ… সব মিলিয়ে বন্ধুদের জন্য সময় বের করাটা যেন দুঃস্বপ্ন। অথচ এই বয়সেই বন্ধুত্বটা সবচেয়ে জরুরি, মানসিক ভারসাম্য আর আত্মিক শান্তির জন্য। কিন্তু কিছু সাধারণ ভুলের কারণে প্রিয় বন্ধুটি ধীরে ধীরে হারিয়ে যায় দূরত্বের ঘন কুয়াশায়। তাই জেনে নিন সেই ভুলগুলো—যেগুলো এড়িয়ে চললে ত্রিশের পরেও বন্ধুত্ব থাকবে প্রাণবন্ত, গভীর ও আনন্দময়।

১. যোগাযোগ বন্ধ করা:
বন্ধুত্বে দূরত্ব নয়, প্রয়োজন নিয়মিত ‘হাই-হ্যালো’। ব্যস্ততা যতই থাকুক, মাঝে মাঝে একটা খুদে বার্তা, পুরোনো কোনো স্মৃতির ছবি বা অডিও বার্তা, বন্ধুকে মনে করিয়ে দেবে—তুমি এখনও আছো, সম্পর্ক এখনও বেঁচে আছে।

২. শুধু লিখে দায় শেষ করা:
টেক্সট নয়, মাঝে মাঝে ফোনে কথা বলো। কারণ কণ্ঠের উষ্ণতায় যে আবেগ থাকে, তা লেখা শব্দে কখনোই ধরা পড়ে না। সময় না পেলে ভয়েস নোট পাঠিয়ে দাও—বন্ধু তা শুনে হাসবে নিশ্চিত!

৩. দূরত্বের জন্য বন্ধুতে ক্ষোভ:
বন্ধু হয়তো খুব চাপে, তাই নিজে থেকে যোগাযোগ করছে না। তাই বলে রাগ পুষে রাখা মানে বন্ধুকে আরও দূরে ঠেলে দেওয়া। একবার হাত বাড়িয়ে দেখো, হয়তো সে-ই অপেক্ষা করছিল তোমার বার্তার।

৪. বন্ধুর পরিবারকে অবহেলা করা:
বন্ধুত্ব মানেই শুধু ‘তুই-আমি’ নয়। ত্রিশের পর বন্ধুর সঙ্গে তাঁর পরিবারও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। বন্ধু সময় দিতে না পারলে, মাঝে মাঝে পরিবারসহ দেখা করার পরিকল্পনা করো—দেখবে সম্পর্ক আরও দৃঢ় হবে।

৫. শেষ মুহূর্তে দেখা বাতিল করা:
বন্ধুর সঙ্গে প্ল্যান করে হঠাৎ করে ‘ইচ্ছা করছে না’ বলে পিছিয়ে যেয়ো না। তাঁর সময়ও মূল্যবান, যেমন তোমারটা। ‘না’ শব্দটা এই বয়সে সম্পর্ক নষ্ট করতে সময় নেয় না।

বন্ধুত্ব বাঁচাতে হলে দরকার সামান্য উদ্যোগ আর প্রচুর আন্তরিকতা।

পোস্টটি শেয়ার করুন

এই বিভাগে আরও খবর..